এক্সপ্লোর

কাবেরী জলবণ্টন: বিক্ষোভকারীদের শান্ত হতে আবেদন প্রধানমন্ত্রীর, অনুরোধ, সংযম বজায় রাখার

বেঙ্গালুরু: কাবেরী নদীর জল ইস্যুতে যেভাবে কর্নাটক ও তামিলনাড়ুতে অশান্তি ছড়িয়ে পড়েছে তাতে দুঃখিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যের বাসিন্দাকেই সংযম ও সংবেদনশীলতা বজায় রাখার আবেদন করেছেন তিনি। বেঙ্গালুরুজুড়ে ভাঙচুর চালানোর দায়ে ৩০০-র বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শান্তি ফিরতে এখনও দূর অস্ত। কাবেরী জলবণ্টন: বিক্ষোভকারীদের শান্ত হতে আবেদন প্রধানমন্ত্রীর, অনুরোধ, সংযম বজায় রাখার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, আইন ভেঙে কোনও সমস্যার সমাধান হতে পারে না। গত দুদিনে যেভাবে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু গরিব মানুষ। যা ধ্বংস হয়েছে সবই দেশের সম্পত্তি। শান্তি ও সংবেদনশীলতা বজায় রাখার জন্য দুরাজ্যের মানুষের কাছেই আবেদন করেছেন তিনি। কাবেরী জলবণ্টন: বিক্ষোভকারীদের শান্ত হতে আবেদন প্রধানমন্ত্রীর, অনুরোধ, সংযম বজায় রাখার সুপ্রিম কোর্টের নির্দেশে কর্নাটক ১০দিনের জন্য কাবেরীর জল ছাড়বে তামিলনাড়ুকে। আর এর প্রতিবাদেই মুখরিত কর্নাটক। সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে রাজ্যজুড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষক সম্প্রদায়, আঞ্চলিক দলগুলিও জোরকদমে যোগ দিয়েছে বিক্ষোভে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে অঘোষিত বনধ, প্রচুর পুলিশকর্মী মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। তবে সোমবার যেভাবে বিক্ষোভ চলেছে, তা নজিরবিহীন। বাস, দোকানপাট পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্নাটকের বিক্ষুব্ধ বাসিন্দারা। মাইসোর যাওয়ার একটি হাইওয়েতে তামিলনাড়ুর রেজিস্টার্ড ট্রাক, বাসে যথেচ্ছ আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে বেঙ্গালুরু পুলিশ সাধারণ মানুষকে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে আবেদন করেছে। তাদের বক্তব্য, হোয়াটসঅ্যাপে যে সব মেসেজ আসছে, সব বিশ্বাস করবেন না। সম্পত্তি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কাবেরী জলবণ্টন: বিক্ষোভকারীদের শান্ত হতে আবেদন প্রধানমন্ত্রীর, অনুরোধ, সংযম বজায় রাখার শহরজুড়ে মোতায়েন করা হয়েছে অন্তত ১৫,০০০ পুলিশকর্মী। রয়েছে দাঙ্গাদমনকারী পুলিশ ও আধাসামরিক বাহিনী। তবে মঙ্গলবার ইদের ছুটি থাকায় রাস্তাঘাট বেশিরভাগই এদিন ফাঁকা রয়েছে।   কর্নাটকের অশান্তির জেরে অশান্তি শুরু হয়েছে তামিলনাড়ুতেও। এখটি কর্নাটকের সংস্থার হোটেলে হামলা চলেছে, আক্রান্ত হয়েছে কর্নাটকের নম্বরপ্লেট লাগানো কয়েকটি বাস। তবে তামিলনাড়ুতে কর্মরত কন্নড় ব্যবসায়ীদের জন্য জয়ললিতা সরকার অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করেছে। একইভাবে কর্নাটকে বসবাসকারী তামিল ব্যবসায়ীদের নিরাপত্তার দিকে নজর রাখতে অনুরোধ করে মুখ্যমন্ত্রী সিদ্দেরামাইয়াকে অনুরোধ করেছেন।      

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget