এক্সপ্লোর

কাশ্মীরে হিংসায় মৃত আরও এক, শান্তির আর্জি মুখ্যমন্ত্রীর

শ্রীনগর: হিজবূল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর এদিনও অশান্তি অব্যাহত রয়েছে কাশ্মীরে। এদিনও বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইঁট-পাটকেল ছুঁড়ে বিক্ষোভ দেখায় জনতা। একটি জায়গায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত কয়েকদিনের অশান্তির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৫। মানুষের এই প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি রাজ্যের মানুষের ক্ষতে প্রলেপ দিতে মানবিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। যদিও গত কয়েকদিনের তুলনায় এদিনের পরিস্থিতি ছিল অনেকটাই শান্তিপূর্ণ।কাশ্মীরের বেশ কিছু অংশে এখনও বহাল রয়েছে কার্ফু। এরইমধ্যে কোইমোর হারনাগে আজ সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরফলে একজন জখম হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অশান্ত হয়ে ওঠে অনন্তনাগ জেলা সদরের পরিস্থিতি। উত্তেজিত জনতা খান্নাবালে একটি ফরেস্ট বাংলোয় আগুন ধরিয়ে দেয়। এদিকে পুলওয়ামায় বায়ুসেনার ঘাঁটি লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের হঠাতে গেলে এক যুবক জখম হয়। হাসপাতালে তার চিকিত্সা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এদিন খুদওয়ানি, কুলগাম, ইমান সাহিব, সোফিয়ান, কাকপোরা, ক্রালাপোরা, কুপওয়ারা, ত্রেঘাম, লানগেট, লালপোরা, পুটখা সোপোর এবং মেন চখ সোপেরে বিক্ষিপ্ত পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। এদিকে, হিংসা ও রক্তপাত থেকে রাজ্যকে বের করে আনার জন্য জনগনের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৯৩১-র শহিদদের প্রতি শ্রদ্ধা অর্পন করে মুখ্যমন্ত্রী বলেন, ২৭ বছরের হিংসা রাজ্যের প্রায় প্রতিটি পরিবারেরই ক্ষতের সৃষ্টি করেছে। অবিরাম রক্তপাত ও ধ্বংস থেকে রাজ্যকে রক্ষা করতে সবাইকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে। সাম্প্রতিক হিংসার ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মেহবুবা বলেছেন, মানবিক স্পর্শ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে পৌঁছনোকেই এখন রাজ্য সরকারের অগ্রাধিকার দিয়েছে। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে একটি দীর্ঘমেয়াদি যৌথ প্রয়াস গ্রহণ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget