এক্সপ্লোর

৯৫ শতাংশ প্রাক্তন সেনাকর্মীই ওআরওপি থেকে উপকৃত হয়েছেন, সমস্যা মাত্র ৫ %-এর, দাবি পর্রীকরের

পানাজি: প্রাক্তন সেনাকর্মীদের জন্য এক পদ, এক পেনশন (ওআরওপি) ইস্যুতে চলতি রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের দাবি, ওআরওপি কার্যকর হওয়ার পর ৯৫ শতাংশ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানই লাভবান হয়েছেন, বাকি ৫ শতাংশ যাও বা সমস্যা, জটিলতার মধ্যে পড়েছেন, সবই আগামী দু মাসে মিটিয়ে ফেলা হবে। ওআরওপি ইস্যুতে হরিয়ানার প্রাক্তন সামরিককর্মী রামকিষেণ গ্রেওয়ালের আত্মহত্যাকে কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তপ্ত জাতীয় রাজনীতি। মোদী সরকারকে নিশানা করছে কংগ্রেস সহ বিরোধীরা। পাল্টা ইউপিএ জমানাকে কাঠগড়ায় তুলছে শাসক শিবির। পর্রীকর এদিন বলেন, এক পদ, এক পেনশন চালু হওয়ার পর বর্ধিত পেনশনের সুবিধা ভোগ করছেন ৯৫ শতাংশের বেশি প্রাক্তন সেনাকর্মী। ওআরওপি অনুযায়ী পেনশন পেতে সমস্যায় পড়েছেন মাত্র ৪-৫ শতাংশ। এঁরা অধিকাংশই অবসর নেওয়া বৃদ্ধ সমরকর্মী, যাঁদের মধ্যে ১৯৬২ ও ১৯৭১-এর যুদ্ধে অংশ নেওয়া লোকজনও রয়েছেন। ওঁদের রেকর্ড খোঁজখবর করেও মেলেনি। পেনশন বিভাগের কাছে ওঁদের কাগজপত্র নেই। পেনশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চাকরির সময়সীমা, কত বছর ওঁরা কাজ করেছেন, সেই তথ্য। ওঁরা বয়স্ক পেনশনভোগী। অনেক ক্ষেত্রে ওঁদের পরিবার পেনশন পাচ্ছে। ওই পেনশনভোগীদের যাবতীয় নথিপত্র এক মাসের মধ্যে জোগাড় করতে সংশ্লিষ্ট কর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে পেনশনপ্রাপকদের হলফনামা দিতে বলা হবে বলেও জানান পর্রীকর। দু মাসের মধ্যেই সমস্যা কেটে যাবে বলে আশ্বাস দিয়ে তিনি দাবি করেন, পেনশন ইস্যুতে প্রাক্তন সামরিককর্মীদের মধ্যে কোনও ক্ষোভ-বিক্ষোভই নেই। তিনি বলেন, প্রাক্তন সেনাকর্মীদের সংগঠনগুলির সঙ্গে কথা হয়েছে আমার। সেখানে ওঁরাই ওআরওপি রূপায়নে খুশি বলে জানিয়েছেন। একমাত্র যে প্রাক্তন জওয়ানরা রাজনীতিতে যোগ দিয়েছেন, কেবলমাত্র তাঁরাই রাজনীতিকদের মতো আচরণ করছেন।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget