এক্সপ্লোর

Panagarh News : বারবার বয়ান বদল, এবার পানাগড়কাণ্ডে গ্রেফতার মৃতা সুতন্দ্রার ড্রাইভার, দায়ের অনিচ্ছাকৃত খুনের মামলা

গ্রেফতার করা হল মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালককে। মৃত তরুণীর গাড়ি চালক রাজদেও শর্মা বারবার বয়ান বদল করেছেন বলে অভিযোগ।  

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : পানাগড়কাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব। এবার গ্রেফতার করা হল মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি চালককে। মৃত তরুণীর গাড়ি চালক রাজদেও শর্মা বারবার বয়ান বদল করেছেন বলে অভিযোগ।  

ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও সুতন্দ্রার তিন সহকর্মীর গোপন জবানবন্দি নিয়ে পুলিশ নিশ্চিত, সেদিন দুটি গাড়ির মধ্যে রেষারেষির ঘটনা ঘটেছিল। তার ফলেই গাড়ির সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালক রাজদেও শর্মা পুলিশের জেরায় জানিয়েছেন,  দুর্ঘটনা ঘটার আগে প্রথমে সাদা গাড়িটি তাদের ধাক্কা দিয়ে যায় । তারপর সুতন্দ্রা চট্টোপাধ্যায়ই বলেন গাড়িটিকে ধাওয়া করতে। তারপরই ওই দুর্ঘটনা ঘটে। তাই গাড়ির চালক রাজদেও শর্মার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। 

দুর্ঘটনার পরের দিন অবশ্য এই ড্রাইভারের বয়ান ছিল একেবারেই আলাদা।  পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের।  ঘটনার দিন রাতে বিহারের গয়ায় যাচ্ছিলেন তিনি। প্রথম থেকেই সুতন্দ্রার গাড়ির চালক ও সহযাত্রীরা অভিযোগ তোলে, মধ্যরাতে পানাগড় দিয়ে যাওয়ার সময় সাদা গাড়িতে থাকা কয়েকজন মত্ত তরুণ তাঁদের গাড়িকে ধাওয়া করেছিল। তাদের উদ্দেশে নানারকম খারাপ ইঙ্গিত ও কথাও বলেন তাঁরা।  সাদা গাড়ির ধাক্কাতেই  নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সুতন্দ্রার গাড়ি।  

পানাগড়কাণ্ডের পর রবিবার রাতের দুর্ঘটনার পর প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে যাচ্ছে একটি সাদা গাড়ি
কিছুক্ষণ পর পিছনে যেতে দেখা যায় আরেকটি নীল রঙের গাড়িকে। সেই গাড়িতেই ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। কিছুটা দূরেএই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুরু থেকেই পুলিশ জানায় দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল। 

এরপর  ঘটনার ৩ দিন পর পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে পুলিশের জালে ধরা পড়েন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব। তাঁর আইনজীবীও আদালতে দাবি করেন, সেদিনের ঘটনা নিছকই দুর্ঘটনা। সিসিটিভিতে পরিষ্কার দেখা গিয়েছে, অভিযুক্তের গাড়ি সামনে যাচ্ছিল এবং পিছনে যাচ্ছিল নিহত তরুণীর গাড়িটি।  এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় (অনিচ্ছাকৃত খুন) মামলা দেওয়ার কোনও যুক্তিই নেই। 

এরই মধ্যে সুতন্দ্রার গাড়ির ড্রাইভার ও সহকর্মীদের দফায় দফায় জেরা করে পুলিশ। সেই জবানবন্দির ভিত্তিতেই মঙ্গলবার সুতন্দ্রার ড্রাইভারকে গ্রেফতার করল পুলিশ। 

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget