এক্সপ্লোর

অপারেশন অল-আউট: কাশ্মীরকে জঙ্গি-কবল মুক্ত করতে বড়সড় অভিযানে সেনা

নয়াদিল্লি:  জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপে বড়সড় আঘাত হানার ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেনাবাহিনী। হিংসাদীর্ন উপত্যকায় স্থায়ী শান্তি ফেরানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। নিরাপত্তা সংস্থা সূত্রের খবর, উপত্যকার বিভিন্ন অংশে অপারেশন অল আউট চালানো হচ্ছে। এই অভিযানের জন্য বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ২৫৮ জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। অভিযান শুরুর আগে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রধান ঘাঁটিগুলি চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, জঙ্গিদের গোপন আস্তানাগুলি খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলি গোপনে একটি জেলা ভিত্তিক সমীক্ষা চালিয়েছে। চলতি অভিযানের নিশানায় রয়েছে ১৩০ জন স্থানীয় ও ১২৮ জন বিদেশী জঙ্গি। তারা লস্কর, জৈশ, হিজবুল এবং আল-বদরের মতো জঙ্গি সংগঠনের সদস্য। অপারেশন অল আউটের অঙ্গ হিসেবে গত দুই দিনে ছয় জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। জানা গেছে, এই অভিযানের নিশানায় থাকা জঙ্গিদের বেশিরভাগই লস্কর-ই-তৈবার সদস্য। নিশানায় থাকা জঙ্গিদের মধ্যে রয়েছে লস্করের ১৩৬ জন, হিজবুলের ৯৫ জন এবং জৈশের ২৩ জন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্লুপ্রিন্ট অনুযায়ী, সোপোর তালিকার শীর্ষে রয়েছে। এই জেলায় ৩৯ জন জঙ্গি নিশানায় রয়েছে। এদের মধ্যে ২৪ জন স্থানীয়, ১৫ জন বিদেশী। কুপওয়ারা রয়েছে দ্বিতীয় স্থানে। এখানে ৩৪ জন সক্রিয় জঙ্গি রয়েছে। তাদের মধ্যে ৩২ জনই বিদেশী। সোপিয়ান ও অবন্তীপোরায় যথাক্রমে ২৬ ও ২৫ জন সক্রিয় জঙ্গি রয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, আগামী ২৯ জুন অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে স্থানীয়দের জড়িত থাকাটা উদ্বেগের। কারণ, ওই জঙ্গিদের হাতে যথেষ্টা অস্ত্রশস্ত্র রয়েছে। সংশ্লিষ্ট এলাকা ও অমরনাথের যাত্রাপথে তাদের গতিবিধিও রয়েছে। এটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সূত্র থেকে জানা গেছে যে, গোয়েন্দা সূত্রে জানা গেছে সীমান্ত পেরিয়ে উপত্যকায় আরও এক দফা অস্ত্র ঢুকেছে। এই অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে চিনে তৈরি ওই অস্ত্র। সূত্রটি আরও বলেছে, চলতি সপ্তাহে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় চিনা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। অমরনাথ যাত্রা বানচাল করতে ওই গ্রেনেডের ব্যবহারও করতে পারে জঙ্গিরা। এজন্য অমরনাথের যাত্রাপথে মোতায়েন নিরাপত্তা বাহিনীতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget