এক্সপ্লোর

রাজন-বিদায়: বিরোধীদের নিশানায় বিজেপি, আরএসএস

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রঘুরাম রাজন পুনর্বহাল হতে না চেয়ে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য কেন্দ্রর শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলল বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ, রাজন যাতে সরে যান, তার জন্য লবি করেছে বিজেপি ও আরএসএস-এর একাংশ। এদিন প্রবীণ কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি জানান, রাজনের মত একজন দক্ষ ব্যক্তিত্বকে পাওয়ার যোগ্য নয় বর্তমান শাসক দল। তিন বলেন, যে ভাবে কয়েকজন বিজেপি মুখপাত্র, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামণ ও সুব্রহ্মণ্যম স্বামী এবং নাগপুরের আরএসএস শিবিরের থেকে রাজনের বিরুদ্ধ লবি করছে, তা অকল্পনীয়। মইলি যোগ করেন, দেশের পক্ষে এটি অত্যন্ত অমঙ্গলজনক অধ্যায়। কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছে আরজেডি-ও। দলের মুখপাত্র মনোজ ঝা বলেন, গভর্নর হিসেবে রাজন যে পদক্ষেপ নিয়েছেন, তা দেশবাসী বেশ নিশ্চিন্ত অনুভব করতে শুরু করেছিলেন। তিনি যোগ করেন, যদি কাউকে এভাবে অনৈতিকভাবে আক্রমণ করা হতে থাকে, তাহলে রাজনের মতো ব্যক্তিত্বর কী বা করতে পারেন। সূত্রের খবর, বাস্তববাদী রাজনের সোজা কথা কেন্দ্র সরকারের শীর্ষ মহলের অনেকেরই হজম হয়নি। অভিযোগ, আসলে রঘুরাম রাজন আরএসএস-এর পছন্দের পাত্র ছিল না। আর তাই, রঘুরাম রাজনকে সরানোর রাস্তা প্রশস্ত করতেই আরএসএস-এর নির্দেশে ময়দানে নেমেছিলেন সুব্রহ্মণ্যম স্বামী। যাকে সম্প্রতি রাজ্যসভায় এনেছে মোদী সরকার। বিজেপি সাংসদ স্বামী তো রীতিমতো মোদীকে চিঠি দিয়ে রাজনকে সরাতে বলেছিলেন। কখনও রাজনের গ্রিন কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন, কখনও রাজনের বিরুদ্ধে অর্থনীতিকে বেহাল করার অভিযোগ এনেছেন! রাজন বড় বড় শিল্পপতি, যাঁরা ব্যাঙ্কের ঋণ শোধ না করে ফূর্তি করে বেড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে শিল্পমহলের ইচ্ছা মতো সুদের হার কমানোর পথেও হাঁটেননি রাজন। রঘুরাম রাজনের এইসব কড়া সিদ্ধান্তও অনেকে ভাল চোখে দেখেননি বলে মত সূত্রের। তাই শেষপর্যন্ত সরছেন রাজন। রাজনের বিদায়ের জন্য মোদী সরকারের দিকে আঙুল তুলে রাহুল গাঁধী শনিবারই ট্যুইট করেছেন, আমাদের প্রধানমন্ত্রী সব জানেন। রঘুরাম রাজনের মতো বিশেষজ্ঞকে তাঁর প্রয়োজন নেই। ডক্টর রাজনকে ধন্যবাদ। তিনি বিপদের সময়ে দেশের অর্থনীতির হাল ধরেছেন। আপনার মতো মানুষই দেশকে মহান বানায়। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ট্যুইট করেছেন, একজন দুর্দান্ত অর্থশাস্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আর ছেলেমানুষিসুলভ হামলার মাধ্যমে মোদী সরকার এই পরিস্থিতি ডেকে আনল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget