এক্সপ্লোর

আধার নিয়ে সংসদে সোচ্চার বিরোধীরা, পিছু হটল কেন্দ্র

নয়াদিল্লি: ভর্তুকিতে আধার কার্ড বাধ্যতামূলক কেন? প্রশ্ন তুলে রাজ্যসভায় তুমুল হই-হট্টগোল বিরোধীদের। একযোগে সরব তৃণমূল-সিপিএম-কংগ্রেস। দফায় দফায় মুলতুবি অধিবেশন। আধার বাধ্যতামূলক হয়নি। সব গ্রাহকের আধার কার্ড না হওয়া পর্যন্ত, রান্নার গ্যাসে ভর্তুকি থেকে কাউকে বঞ্চিত করা হবে না। চাপের মুখে জানাল কেন্দ্র। রান্নার গ্যাসে ভর্তুকি থেকে স্কলারশিপ। সবেতেই লাগবে আধার কার্ড। কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এমন বহু মানুষ আছে, যাদের এখনও আধার কার্ড হয়নি! তাহলে যাঁর আধার কার্ড নেই, তিনি এইসব পরিষেবা থেকে বঞ্চিত হবেন? ভর্তুকি পাওয়ার অধিকার তাঁদের নেই? একশো শতাংশ আধার কার্ড না হওয়া পর্যন্ত মোদী সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে কেন? প্রশ্ন বহু সাধারণ মানুষেরই। এই অবস্থায় যেদিন মূল্যবৃদ্ধি ইস্যুতে লোকসভা সুর চড়ালেন রাহুল গাঁধী, সেদিনই আধার কার্ডের মতো আরও একটি ইস্যু, যার সঙ্গে জড়িয়ে দেশের কোটি কোটি মানুষের স্বার্থ, তাকে হাতিয়ার করেই রাজ্যসভায় হুলস্থুল ফেলে দিল বিরোধীরা। বৃহস্পতিবার, রাজ্যসভার অধিবেশনের শুরুকেই আধার কার্ডকে বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয় কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সমাজবাদী পার্টি, বিজেডি, জেডিইউ-সহ বিরোধী দলের সাংসদরা। ওয়েলে নেমে চলে বিক্ষোভ। বিরোধীদের সমবেত আক্রমণের মুখে পড়ে ঢোক গিলতে হয় মোদী সরকারকে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, আধার কার্ড বাধ্যতামূলক করা হয়নি। প্রয়োজনে নির্দেশিকা জারি করা হবে। আশ্বাস বাণী শোনা যায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলাতেও। তিনি বলেন, ৮৫ শতাংশ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নম্বর যুক্ত করার কাজ সম্পূর্ণ হয়েছে। আগামি তিনমাসের মধ্যে বাকি গ্রাহকদেরও যুক্ত করা হবে। ততদিন কাউকেই রান্নার গ্যাসে ভর্তুকি থেকে বঞ্চিত করা হবে না। সম্প্রতি, আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে আধারকার্ডের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, সবাইকে আধার দিয়ে দেওয়া হবে, মাধ্যমে ভর্তুকি দেওয়ায় সরকারি অর্থের সাশ্রষ হচ্ছে। কিন্তু, আধার কার্ড সবার না হওয়া পর্যন্ত, কীভাবে একে বাধ্যতামূলক করা সম্ভব? আন্তঃরাজ্য পরিষদের বৈঠক ও ২১ জুলাইয়ের বৈঠকে পাল্টা প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, আমার রাজ্যে এক কোটি লোকের আধার নেই। আর তুমনি চালু করে দিচ্ছে! এবার আধার ইস্যুতে অন্যান বিরোধী দলের আপত্তির মুখে পড়ে কিছুটা পিছু হঠতে হল মোদী সরকারকে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget