এক্সপ্লোর

আমির-বিতর্কে উত্তাল রাজ্যসভা, এমন কিছুই বলিনি, সাফাই পর্রীকরের

নয়াদিল্লি: ফের ‘অসহিষ্ণুতা’ পারদ সংসদে। নাম না করে বলিউড অভিনেতা আমির খানকে আক্রমণ করে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে সোমবার শোরগোল হল রাজ্যসভায়। কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করল বিরোধীরা। এদিন উচ্চকক্ষে জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর দাবি, দেশে ধর্মীয় মৌলবাদ মারাত্মক আকারে বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের মন্ত্রী এবং শাসক দলের নেতারা প্রতিনিয়ত ‘আলটপকা মন্তব্য’ করে চলেছেন। এই প্রসঙ্গে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহি চান। বলেন, প্রধানমন্ত্রীর বলা উচিত, এই ধরনের কথা বলা ভুল। তাঁর এসে আশ্বাস দেওয়া উচিত যাতে আমরা এই দেশে বসবাস করতে পারি। ঘটনার সূত্রপাত শনিবার। পুণেতে 'সিয়াচেন' নিয়ে লেখা সাংবাদিক তথা লেখক নীতীন গোখলের একটি বইয়ের মারাঠি সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পর্রীকর। সেখানে দেশে অসহিষ্ণুতার পরিবেশ নিয়ে গত নভেম্বর মাসে আমির খানের উক্তিকে টেনে এনে পর্রীকর বলেন, এক অভিনেতা বলেছেন, তাঁর স্ত্রী ভারত ছেড়ে অন্যত্র গিয়ে থাকতে চান। এধরনের বক্তব্য ঔদ্ধত্যেরই প্রকাশ। যাঁরা এধরনের কথা বলে, তাঁদের শিক্ষা দেওয়া উচিত। তৃণমূলের পাশে মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেসও। পর্রীকরকে আক্রমণ করে বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের প্রশ্ন, আমি জানতে চাই উনি কি শিক্ষা দিতে চাইছেন? দেশবাসীর জানা উচিত দেশের সংখ্যালঘুদের তিনি কী শিক্ষা দিতে চাইছেন। গতকাল আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীও। যার প্রেক্ষিতে, রবিবারই কিছুটা সুর নরম করে পর্রীকর জানান, কোনও ব্যক্তিবিশেষকে আক্রমণ করার উদ্দেশ্য তাঁর নয়। শুধু সার্বিক ‘অস্থিরতার’ বিরুদ্ধে নিজের মতামত পোষণ করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর মতে, তিনি বাক-স্বাধীনতার পরিপন্থী নন, কিন্তু দেশ সবার ওপরে হওয়া উচিত। যদিও, তাতে যে আগুন নেভেনি, তা আজ স্পষ্ট হয়ে যায়। এদিনও পর্রীকরের বিরুদ্ধে সুর চড়ায় সিপিএমও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, মন্ত্রী যা বলেছেন, যা ভীষণই আপত্তিজনক। আজ এই কথা বলার জন্য আগামীকাল আমাকেও হয়ত হুমকি দেবেন। ক্ষোভ প্রশমন করতে কক্ষে উপস্থিত থাকা পর্রীকর কোনও আপত্তিকর কথা বলার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি আদতে যা বলেছেন, তা সংবাদমাধ্যমে তুলে ধরা হয়নি। এপ্রসঙ্গে পর্রীকরের সাফাই, আমার একটাই কথা বলার আছে। তা হল, সাংসদরা আগে ভিডিওটা দেখুন, তারপর যাচাই করুন। তাঁর দাবি, তিনি কারও নাম নেন নি, হুমকিও দেন নি। কক্ষের মধ্যে তাপ-উত্তাপ বেড়ে যাওয়ায় অবশেষে হস্তক্ষেপ করেন ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়্যেন। তিনি বলেন, সদস্যরা চাইলে এই প্রসঙ্গে বিতর্কের জন্য নোটিস দিতে পারেন। তিনি যোগ করেন, মন্ত্রী যদি কোনও উস্কানিমূলক মন্তব্য করে থাকেন, তাহলে তাঁর জন্য রুল-বুক রয়েছে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget