এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: রামনাথ কোবিন্দর বিরুদ্ধে মীরা কুমারকেই প্রার্থী করল বিরোধীরা

নয়াদিল্লি: জল্পনায় সিলমোহর। শেষ পর্যন্ত আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র রামনাথ কোবিন্দের বিরুদ্ধে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিল বিরোধীরা।

পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে এদিন পার্লামেন্ট হাউস লাইব্রেরিতে বৈঠকে বসে ১৭টি বিরোধী দল। সেখানেই প্রাক্তন কূটনীতিক তথা প্রয়াত দলিত নেতা বাবু জগজীবন রামের কন্যাকে সর্বসম্মতভাবে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সোমবারই দলিত নেতা তথা বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে এনডিএ। ফলে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দলিত বনাম দলিতের লড়াই দেখা যাবে।

এদিন বৈঠকের পর মীরা কুমারের নাম ঘোষণা করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। বলেন, আমরা মীরা কুমারকে প্রার্থী হিসেবে মনোনীত করছি। আশা করি, অন্য দলগুলিও যোগ দেবে।

এদিনের বৈঠকে সনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন—প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও আহমেদ পটেল।

উপস্থিত ছিলেন—এনসিপি নেতা শরদ পওয়ার, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, সিপিএম নেতা সীমারাম ইয়েচুরি ও ডি রাজা, ডিএমকে-র কানিমোঢ়ি, ন্যাশনাল কন্ফারেন্সের ওমর আবদুল্লা।

এছাড়া, উপস্থিত ছিলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, বিএসপি-র সতীশ শাহ এবং সপা-র রামগোপাল যাদব। ছিলেন জেডিএস, আরএসপি, জেএমএম, কেরল কংগ্রেস, আইইউএমএল এবং এআইইউডিএফ-এর প্রতিনিধিরা।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget