এক্সপ্লোর

হেগড়ের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভে পণ্ড লোকসভার অধিবেশন

নয়াদিল্লি: পাকিস্তানে কুলভূষণ যাদবের মা ও স্ত্রীকে হেনস্থা, সংবিধান ও ধর্মনিরপেক্ষতা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের বিতর্কিত মন্তব্য নিয়ে বিরোধীদের হট্টগোলে আজ ফের উত্তাল হয়ে উঠল রাজ্যসভা ও লোকসভা। দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। লোকসভায় কোনও কাজই করা যায়নি। কংগ্রেস সাংসদ কপিল সিব্বল বলেছেন, ‘কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা লজ্জাজনক। আমরা পাকিস্তানের কাছ থেকে ভাল কিছু আশা করতে পারি না।’ সমাজবাদী পার্টি সাংসদ নরেশ অগ্রবাল বলেছেন, ‘পাকিস্তান যদি তাদের দেশে কুলভূষণ যাদবকে সন্ত্রাসবাদী হিসেবে মনে করে, তাহলে তাঁর সঙ্গে এই ধরনের ব্যবহারই করবে। আমাদের দেশেও সন্ত্রাসবাদীদের প্রতি কড়া মনোভাব দেখিয়ে একই আচরণ করা উচিত।’ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, আগামীকাল তিনি কুলভূষণের বিষয়ে বিবৃতি দেবেন। আজ রাজ্যসভার অধিবেশন শুরু হতেই কংগ্রেস, সপা ও বসপা সাংসদরা ওয়েলে নেমে এসে হেগড়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা হেগড়েকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে থাকেন। ফলে চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু দুপুর বারোটা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন। অধিবেশন ফের শুরু হতে বিরোধী বিক্ষোভের একই ছবি দেখা যায়। ফলে আবার মুলতুবি করে দিতে হয় অধিবেশন। লোকসভাতেও বিরোধীদের বিক্ষোভের ছবি দেখা যায়। হেগড়ের মন্তব্যের নিন্দা করেন বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে। তিন বলেন, হেগড়ের এই মন্তব্য মেনে নেওয়া যায় না। তিনি সংবিধানের প্রণেতা বি আর অম্বেদকরকেও অপমান করেছেন। কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমে দাবি করেন, অম্বেদকরের অপমান চলবে না। হেগড়েকে সরিয়ে দিতে হবে। খাড়গের এই মন্তব্যের জবাবে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার দাবি করেন, ‘হেগড়ের মন্তব্য বিকৃত করছেন খাড়গে। কংগ্রেস ছদ্ম ধর্মনিরপেক্ষ। ওরা বাবাসাহেব অম্বেদরকে ভোটে লড়তে দেয়নি। তাঁকে জনসঙ্ঘই রাজ্যসভায় এনেছিল। সরকার অম্বেদকরের ইতিহ্য রক্ষার জন্য অনেক পদক্ষেপ করেছে। বি আর অম্বেদকর সংবিধানের জনক। আমরা তাঁকে শ্রদ্ধা করি। প্রধানমন্ত্রী সংবিধানকে রাষ্ট্রীয় গ্রন্থ বলে উল্লেখ করেছেন। আমরা সংবিধান ও ধর্মনিরপেক্ষতার প্রতি দায়বদ্ধ। কংগ্রেস যেন আমাদের ধর্মনিরপেক্ষতার বিষয়ে জ্ঞান না দেয়।’

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget