এক্সপ্লোর

বিরোধীরা অসাধুদের আড়াল করতে চাইছে: মোদী

কানপুর: নোট ইস্যুতে ফের বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, অসাধুদের আড়াল করতে বিরোধীরা সংসদ ভণ্ডুল করেছে। এমনকী, দুর্নীতি ও কালো টাকা নিয়ে আলোচনা থেকেও পালিয়ে যায় বিরোধীরা বলে দাবি করেন মোদী।

সোমবার কানপুরে বিজেপির ‘পরিবর্তন র‌্যালি’-তে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, কিছু রাজনীতিবিদ এটিএমে দাঁড়ানো মানুষদের ‘উত্তেজিত’ করে তুলছে। কিন্তু, সাধারণ মানুষ ধৈর্য্য দেখিয়ে তাদের (রাজনীতিবিদদের) অভিসন্ধি বানচাল করে দিয়েছে। মোদীর দাবি, সাধারণ মানুষ বুঝে গিয়েছেন, দেশের বৃহত্তম স্বার্থে এই পদক্ষেপ প্রয়োজন ছিল।

মোদী জানান, সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠকে লোকসভা ও বিধানসভা নির্বাচনকে একসঙ্গে করা এবং নির্বাচনে রাজনৈতিক দলের অনুদান নিয়ে সংসদে আলোচনা করার সুপারিশ করেছিলেন। কিন্তু, বিরোধীরা সংসদে কোনও আলোচনা হতে দেয়নি বলে দাবি করেন তিনি।

এদিন নাম না করে কংগ্রেস সহ বিরোধীপক্ষকে কটাক্ষ করে মোদী বলেন, আগে বিরোধীরা সংসদ ভণ্ডুল করত দুর্নীতিগ্রস্তদের উন্মোচন করার জন্য, কেলেঙ্কারি ফাঁস করার দাবিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিরোধীরা দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে সংসদ অচল করছে।

প্রধানমন্ত্রীর দাবি, তিনি হতাশ। তিনি বলেন, আমাদের নীতি হল দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য। কিন্তু, ওদের নীতি হল সংসদ বন্ধ করা। কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, কংগ্রেসের নেতারা হামেশাই বলেন, রাজীব গাঁধী এদেশে কম্পিউটার ও মোহাইল ফোন এনেছেন। আমি বলছি, সেই মোবাইলকে এবার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget