এক্সপ্লোর

আজ আবার মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চায় বিরোধীরা

নয়াদিল্লি: ফের আজ সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চায় বিরোধীরা। ওয়াইএসআর কংগ্রেস, এআইএডিএমকের মত বেশ কয়েকটি দলের হইচইয়ে গতকাল প্রস্তাবটি পেশ হতে পারেনি। আজ বিরোধীরা এককাট্টা হয়ে ফের তা আনতে চায়। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে গতকাল সপ্তাহের শুরুতে অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দিয়েছিল সদ্য সরকারের হাত ছাড়া টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেস। তাদের অভিযোগ, অন্ধ্র প্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দিয়ে কেন্দ্র তার বিরুদ্ধে বৈমাত্রিক আচরণ করছে। কিন্তু বেলা ১২টা নাগাদ লোকসভায় হট্টগোল শুরু হতে অধিবেশন গোটা দিনের মত মুলতুবি করে দেওয়া হয়। সরকার বলেছে, তারা অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় তৈরি। কিন্তু বিরোধীদের অভিযোগ, এডিএমকের মত দলগুলির সাহায্যে সরকার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়া এড়াতে চাইছে। দুপক্ষই তাদের অবস্থানে অনড় হওয়ায় আজ ফের সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা। ওয়াইএসআর কংগ্রেস তাদের সব সাংসদের প্রতি হুইপ জারি করে আজ সংসদে হাজির থাকার নির্দেশ দিয়েছে। দলীয় সাংসদ ওয়াই ভি সুব্বা রেড্ডি লোকসভার সেক্রেটারি জেনারেল স্নেহলতা শ্রীবাস্তবকে চিঠি লিখে অনুরোধ করেছেন, মঙ্গলবারে লোকসভায় যে বিষয়গুলি উঠবে তার মধ্যে অনাস্থা প্রস্তাবটিকেও সামিল করে নিতে। এবিপি আনন্দের সঙ্গে কথাবার্তায় সুব্বা রেড্ডি জানিয়েছেন, গোটা দেশকে তাঁরা জানাতে চান, অন্ধ্র প্রদেশের সমস্যাটা কোথায় হচ্ছে, সে জন্যই এই অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত। সব বিরোধীরা এককাট্টা হয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেবে বলে তাঁদের আশা। টিডিপিও এবিপি আনন্দকে বলেছে, অনাস্থা প্রস্তাব আনার কারণ, বিজেপির ওপর থেকে তাদের ভরসা চলে গিয়েছে। বাম ও কংগ্রেস ঘোষণা করেছে, সরকারের বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাব সমর্থন করবে তারা। একই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস, এসপি ও ন্যাশনাল কনফারেন্স। তবে শুধু বিজেপির কাছেই ২৭৩ জন সাংসদ থাকায় এই অনাস্থা প্রস্তাব হালে পানি পাবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget