এক্সপ্লোর

সিবিএসই প্রশ্নফাঁসকাণ্ড: কেন্দ্রকে রাহুলের প্রশ্ন, আর কত ফাঁস হবে? ডেটা,আধার তথ্য, এসএসসি, নির্বাচনের তারিখের পর এবার সিবিএসই

নয়াদিল্লি:  সিবিএসই-র প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে সরগরম গোটা দেশ। আগাম সতর্কবার্তা থাকা সত্ত্বেও, কোনওরকম ভাবেই পরীক্ষা স্থগিতের চেষ্টা না করায় প্রশ্নের মুখে সিবিএসই-র ভূমিকা। পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে চরম বিপাকে কয়েক লক্ষ পরীক্ষার্থী। এমন পরিস্থিতিতে মোদী সরকারকে বিঁধতে ছাড়েনি বিরোধীপক্ষ। সিবিএসই-র প্রশ্নফাঁসকাণ্ডের পর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী টুইট করে কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, আর কত লিক? ডেটা ফাঁস, আধার তথ্য ফাঁস, এসএসসি , নির্বাচনের তারিখ ফাঁস...এবার সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস। সবকিছুই ফাঁস হয়ে যাচ্ছে। তারপরই রাহুলের আক্রমণ, পাহারাদার বড়ই দুর্বল। কোনও কিছুর ওপরই নিয়ন্ত্রণ নেই। প্রসঙ্গত, গত ১৫ মার্চ দিল্লি সরকার দাবি করে, তাদের কাছে সিবিএসই কর্তৃপক্ষ অভিযোগ জানায়, দ্বাদশ শ্রেণির অ্যাকাউনটেন্সির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যদিও পরে বোর্ড সেকথা অস্বীকার করে। এরপর পড়ুয়ারা যখন অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা বলে, তখনও অস্বীকার করে বোর্ড। তবে তারপর বোর্ড দশম শ্রেণির অঙ্ক এবং দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা বলে ফের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। এর জেরে বিপাকে পড়ে লক্ষাধিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের হয়রানির জন্যে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন অরবিন্দ কেজরীবাল। এমনকি যাদের জন্যে এই অচলাবস্থা, তাদের এই গাফিলতির দায়ে নিতে হবে বলেও টুইটে দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই ঘটনার সমালোচনা করে বলেন, একের পর এক স্পর্শকাতর তথ্য এভাবে ফাঁস হয়ে যাওয়া থেকে একটি বিষয় পরিস্কার, সরকার সঠিক হাতে নেই। তাই বারংবার পুরো সিস্টেম ভেঙে যাচ্ছে। কয়েকজনের ভুলের জন্যে গোটা দেশের যুবসম্প্রদায়কে হয়রান হতে হচ্ছে মন্তব্য সপা নেতার। প্রশ্নফাঁসকাণ্ড প্রকাশ্যে আসার পরই পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের হাতে এসেছে সেই হাতে লেখা প্রশ্নপত্রও যেটা হোয়াটসঅ্যাপে ঘুরছিল। আজ সিবিএসই-র কন্ট্রোলারকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget