এক্সপ্লোর

নোট বাতিল: চিদম্বরমের নিশানায় মোদী, গরীবদের ওপর সবচেয়ে খারাপ আক্রমণ, পরিস্থিতি নিজে খতিয়ে দেখুন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনায় দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। চিদম্বরমের দাবি, নোট বাতিল আসলে গরীবদের ওপর সবচেয়ে জঘন্য আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত্ ব্যাঙ্ক ও এটিএমগুলোর বাইরে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি খতিয়ে দেখা। এছাড়াও তাঁর দাবি, গত ৮ নভেম্বরের বৈঠকের প্রতিমুহূর্তের বিস্তারিত তথ্য সকলের সামনে প্রকাশ করুক আরবিআই। দেশের আমজনতার জানার অধিকার আছে, সেদিনের বৈঠকে মোদীর সঙ্গে কোন কোন ডিরেক্টর উপস্থিত ছিলেন। চিদম্বরম দাবি করেছেন, তাঁর কাছে এখনও দুহাজারের নোট নেই। অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে আয়কর দফতর ও পুলিশ তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে, যার অনেকটাই নতুন দুহাজারের নোটের বান্ডিল। প্রাক্তন অর্থমন্ত্রীর প্রশ্ন যেখানে সারা দেশে নগদের এত হাহাকার সেখানে কিছু লোকের হাতে এই টাকা আসছে কীভাবে? তিনি কেন্দ্রের কাছে জানতে চান, আরবিআই থেকে নির্দেশিকার জারি করে বলা হয়েছে প্রত্যেককে ব্যাঙ্ক থেকে সপ্তাহে ২৪ হাজার করে তুলতে পারবে। কিন্তু ব্যাঙ্কে যদি নগদ মজুত না থাকে, তাহলে সেই টাকা লোকে পাবে কীভাবে? চিদম্বরমের প্রশ্ন এই সমস্ত সিদ্ধান্ত কেন্দ্র কী পরিকল্পনা করে নিয়েছিল? ৮ নভেম্বর কেন্দ্রের এই সিদ্ধান্তকে মোদী সরকারের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে আখ্যা দেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ওই একই সুর শোনা গেছে চিদম্বরমের গলাতেও। তাঁর দাবি, যখন ব্যাঙ্কগুলো একাধিকবার দাবি করছে তাদের কাছে কোনও নগদ নেই, তখন কীভাবে সরকার বলছে ব্যাঙ্কে টাকা আছে। এছাড়া জেলা সমবায় ব্যাঙ্কগুলোকে কেন এই পুরো কার্যকলাপের বাইরে রাখল কেন্দ্র, প্রশ্ন প্রাক্তন অর্থমন্ত্রীর। তিনি মনে করেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকরা। তাঁদের হাতে নগদ নেই, বীজ, সার কেনার জন্যে টাকা নেই। চিদম্বরমের দাবি, নোট বাতিলের জেরে নগদের অভাবে সবচেয়ে বেশি খারাপ অবস্থা দিন মজুরদের। দেশের ৪৫ কোটি জনসাধারণ এই সিদ্ধান্তের জেরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের সমস্ত অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তের একযোগে সমালোচনা করেছে। সঠিক প্রস্তুতি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়াই উচিত্ হয়নি কেন্দ্রের, মত প্রাক্তন অর্থমন্ত্রীর। দেশের জিডিপিতেও এর প্রভাব সুদূর প্রসারী। কেন্দ্রের দাবি, গরিবরা উপকৃত হবে সরকারের এই সিদ্ধান্তে, এবং সমস্যায় পড়বে বড়লোকেরা, সেকথাও উড়িয়ে দিয়েছেন চিদম্বরম। তাঁর মত, এখনও অবধি সরকারের এই সিদ্ধান্তে কোনও প্রভাবশালী ব্যক্তিকে  প্রভাবিত হতে দেখা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget