এক্সপ্লোর

কিশোর ছাত্রদের ওপর বিকৃত যৌন-নির্যাতন, রাজস্থানে গ্রেফতার স্কুলশিক্ষক

জয়পুর: টিউশন পড়তে আসা কিশোর ছাত্রদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেফতার রাজস্থানের এক বেসরকারি স্কুলশিক্ষক।

রামিজ নামে ২৭ বছরের ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছর ধরে সে বহু ছাত্রকে বাধ্য করেছে তার সঙ্গে যৌনমিলনে লিপ্ত হতে।

নিজের বিকৃত কামনাকে চরিতার্থ করতে ওই অপরাধের ভিডিও ক্লিপ করে রাখত রামিজ। দুদিন আগে তার মোবাইল থেকে এধরনের প্রায় ৭৬টি ক্লিপ উদ্ধার করেছে পুলিশ।

সম্প্রতি, রামিজের ২ ছাত্র তাদের শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে। তারপরই গ্রেফতার করা হয় ওই শিক্ষককে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে।

পুলিশ জানিয়েছে, ছাত্রদের ধর্ষণ করার সেই ছবি অন্য ছাত্রদের সাহায্যে মোবাইলে তুলত রামিজ। পুলিশের আশঙ্কা, গত কয়েক বছরে বহু ছাত্রকে ধর্ষণ করেছে সে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি বেসরকারি স্কুলে ইংরেজি বিষয়ের শিক্ষক অকৃতদার রামিজ। জানা গিয়েছে, তার থেকে টিউশন নেওয়ার জন্য সে ছাত্রদের ওপর চাপসৃষ্টি করত।

এরপর, পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে সে টিউশনের ফাঁকে সে ছাত্রদের ওপর যৌন নির্যাতন চালাত এবং একই হুমকি দিয়ে অন্য ছাত্রদের বাধ্য করত সেই কুকীর্তি মোবাইলে রেকর্ড করতে।

পুলিশের আশঙ্কা, গত ১০ বছরে প্রায় ২০০ জন ছাত্র তার বিকৃত যৌন-লালসার শিকার হয়ে থাকতে পারে। আপাতত পুলিশ ১১ জনকে চিহ্নিত করতে সমর্থ হয়েছে।

এমনই একটি ভিডিও ক্লিপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে রামিজ। ঘটনাচক্রে, তা পৌঁছে যায় এক ছাত্রের অভিভাবকদের কাছে। তারপরই বিষয়টি ফাঁস হয়।

রামিজের এই যৌন-বিকৃতির কথা প্রকাশ্যে আসতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

ED Raid Kolkata | সকাল থেকে ৮ টি জায়গায় তল্লাশি চালাল ED, আর্থিক প্রতারণার মামলায় শহর জুড়ে কী ছবি?
Suvendu Adhikari: একমঞ্চে মুখ্যমন্ত্রী-তন্ময় ভট্টাচার্য, সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধনে অবাক করা ছবি
Mahua Moitra on Aishi Gosh | নেই নেমপ্লেট, ঐশী ঘোষকে আটক করে বাসে তুলল পুলিশ, দেখুন ভিডিয়ো
Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget