এক্সপ্লোর

পাক বাহিনী ইচ্ছাকৃতভাবে ভারতের সাধারণ বাসিন্দাদের নিশানা করছে: বিএসএফ

জম্মু: গতকালই জম্মু সীমান্তে যুদ্ধবিরতি ভেঙে ভারতের অসামরিক এলাকায় পাকিস্তানের নির্বিচার গুলিবর্ষণের ফলে দুই শিশু, চার মহিলা সহ আটজন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছিল। এদিন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ডি কে উপাধ্যায় বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে ভারতের জনবসতি এলাকাগুলিতে মর্টার ও শেল ছুঁড়ছে পাকিস্তানের বাহিনী। তাদের এই কাজে সক্রিয় মদত রয়েছে পাকিস্তান সেনার। এক সাংবাদিক বৈঠকে উপাধ্যায় বলেছেন,  পাক রেঞ্জার্স সম্প্রতি অসংখ্যবার যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গুলি চালিয়েছে। তাদের এক্ষেত্রে সক্রিয় সাহায্য করছে পাক সেনা। উপাধ্যায় বলেছেন, ‘পাক বাহিনী ভারতের জনবসতি এলাকাগুলিতে ইচ্ছাকৃতভাবে শেল ও মর্টার ছুঁড়ছে। বিএসএফ কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টা জবাব দিতে গিয়ে কখনই পাকিস্তানের অসামরিক এলাকায় গুলিবর্ষণ করে না। আমরা শুধুমাত্র যে সব সামরিক ব্যাঙ্কার থেকে পাক বাহিনী গুলি ছোঁড়ে সেগুলিই নিশানা করি। আমরা পাকিস্তানের ১৪ টি ব্যাঙ্কার চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত করেছি’। উপাধ্যায় বলেছেন, পাকিস্তানের অসামরিক এলাকায় যদি কোনও ক্ষয়ক্ষতি হয়, তাহলে ওই জনপদগুলি পাকিস্তানের সামরিক ব্যাঙ্কারের খুব কাছে অবস্থিত হওয়ার কারণে এই ‘পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি’ (কোল্যাটারাল ড্যামেজ) ঘটে থাকতে পারে। বিএসএফের এই শীর্ষ আধিকারিক তাঁর বক্তব্যের সমর্থনে কিছু ছবিও দেখিয়েছেন। সেগুলিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সামরিক ব্যাঙ্কারগুলি লক্ষ্য করেই গুলি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা। উল্লেখ্য, জম্মু সীমান্তে পাক গুলিবর্ষণে গতকাল ৮ নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ায় দুদেশের মধ্যে উত্তেজনা আরও চড়েছে। এই নির্মমতার জবাবে ভারতীয় বাহিনী ১৪ টি পাকিস্তানি পোস্ট ধ্বংস করে দিয়েছে। ভারতীয় বাহিনীর গুলিতে দুই পাক রেঞ্জারের মৃত্যু হয়েছে। পাকিস্তানের অবিরাম শেল ও গুলি বর্ষণের পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর সরকার নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তবর্তী ৪০০ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সীমান্তে গুলিবিনিময়ের ঘটনা বেড়ে চলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দিল্লিতে একটি বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget