এক্সপ্লোর

২৪ ঘণ্টায় ৪ বার সংবর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, জখম ৫ ভারতীয় নাগরিক

জম্মু: ২৪ ঘণ্টায় ৪ বার সংবর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। পুঞ্চে জখম ৫ ভারতীয় নাগরিক। পাল্টা জবাব ভারতীয় সেনার। সীমান্তে উত্তেজনার মধ্যেই পাক স্ট্রাইক কর্পসের সদর দফতরে পাক সেনা প্রধান। খতিয়ে দেখলেন প্রস্তুতি। সোমবার, পাকিস্তানের মঙ্গলায় স্ট্রাইক কর্পসের সদর দফতরে যান পাক সেনা প্রধান রাহিল শরিফ। কোনও সামরিক অভিযান হলে, পাক সেনার এই স্ট্রাইক কর্পসই সবার সামনে থাকে। অভিযানের জন্য স্ট্রাইক কর্পস কতটা প্রস্তুত তা খতিয়ে দেখেন পাক সেনা প্রধান। ছিলেন পাকিস্তানের একাধিক সেনা কর্তা ও পাক ডিজিএমও। এরই মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে পাক সেনার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত। ২৪ ঘণ্টায় ৪ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর, মাণ্ডি, সাবজিয়ান সেক্টরে নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকায় সেনার পোস্ট ও গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালায় পাক সেনা। পুঞ্চে পাক সেনার গুলি ও মর্টারে জখম ৫ নিরীহ ভারতীয় নাগরিক। গ্রামের কয়েকটি দোকানে আগুনও লেগে যায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। ওপারে একটি পাক সেনা পোস্ট উড়িয়ে দেয় তারা। এই পরিস্থিতিতে সীমান্তে চড়ছে উত্তেজনার পারদ। পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে ফের জঙ্গিরা ঢুকছে কি না, সেদিকেও নজর রাখছে সেনা ও বিএসএফ। সব থানা ও ক্যাম্পগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া একটি খবর। করাচি বন্দর থেকে দু’টি পাক নৌকাকে ভারতের দিকে আসতে দেখা গিয়েছে। যার মধ্যে একটির অভিমুখ গুজরাত। আরেকটির অভিমুখ মহারাষ্ট্র। সবমিলিয়ে চরমে ভারত-পাক চাপানউতোর। এই প্রেক্ষাপটেই জম্মু-কাশ্মীরের কিষেণগঙ্গা নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের বাঁধ নির্মাণে আপত্তি তুলে বিশ্ব ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছে পাকিস্তান।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget