এক্সপ্লোর
ভুলক্রমে পাকিস্তানে ঢুকে পড়া জওয়ান চান্দু চবন খুব শীঘ্রই মুক্তি পেতে পারেন

নয়াদিল্লি: ভুলক্রমে সীমান্তে পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়া ভারতীয় সেনা জওয়ান চান্দু চবনের মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হল। সরকার জানিয়েছে, পাকিস্তান এ ব্যাপারে তাদের তদন্ত সম্পূর্ণ করে চান্দুকে মুক্ত করার আশ্বাস দিয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুভাষ ভামরে এ কথা জানিয়েছেন। প্রায় সাড়ে তিন মাস আগে চন্দুকে বন্দী করেছিল পাকিস্তান। মন্ত্রী জানিয়েছেন, চান্দুর বিষয়টি নিয়ে ভারতের ডিজিএমও পাকিস্তানের সঙ্গে কথা বলেন। পাকিস্তান খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেবে। এ ব্যাপারে পাকিস্তানের সঙ্গে ১৫ থেকে ২০ বার কথা হয়েছে। এভাবে কথাবার্তা চলার পর দুই দিন আগে পাকিস্তানের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চান্দুকে মুক্ত করা হবে বলে পাকিস্তান জানিয়েছে। ভামরে জানিয়েছেন, চান্দু যে সেদেশে রয়েছেন, তা এই প্রথম স্বীকার করল পাকিস্তান।একইসঙ্গে পাকিস্তান স্বীকার করেছে যে, ভুলক্রমেই চান্দু নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চলে এসেছিলেন। উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দিন চান্দু নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ওপারে চলে গিয়েছিলেন। সেখানে পাক সেনার হাতে ধরা পড়েন তিনি।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















