এক্সপ্লোর
নাভার জেল ভাঙার ঘটনায় পাকিস্তানি হাত! সন্দেহ সুখবীরের

চন্ডীগড়: নাভা জেল ভেঙে শীর্ষ খালিস্তানি সন্ত্রাসবাদীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় পাকিস্তানের হাত থাকতে পারে বলে সন্দেহ পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান ‘সন্ত্রাসবাদ জিইয়ে তুলতে মরিয়া’ হয়ে উঠেছে বলেও ট্যুইটারে জানিয়েছেন সুখবীর। রবিবারের সকালে আচমকা চাঞ্চল্য ছড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া নাভা জেলে পুলিশের ছদ্মবেশে বন্দুকধারীদের আচমকা হামলা চালিয়ে সেখানে বন্দি খালিস্তান লিবারেশন ফ্রন্ট (কেএলএফ) জঙ্গি হরমিন্দর মিন্টু সহ ৬ বন্দিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনায়। সুখবীর পরে ট্যুইট করে পাকিস্তানের এর পিছনে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করেন। তাঁর সঙ্গে এ ঘটনা নিয়ে কথা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালেরও। গোটা ঘটনাটি তাঁকে জানিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, দোভালকে বিস্তারিত জানান সুখবীর। যে কোনও মূল্যে রাজ্য সরকার সন্ত্রাসবাদী, গ্যাংস্টারদের জেল ভাঙার পিছনের চক্রান্ত উন্মোচন করবে বলে জানান তিনি। বলেন, নির্বাচনের আগে সন্ত্রাসবাদী ও গ্যাংস্টারদের পঞ্জাবে শান্তি বিঘ্নিত করার চক্রান্ত খতিয়ে দেখছে রাজ্য পুলিশ।Pak desperate to revive terror post surgical strike. Could be behind jail break. /3
— Sukhbir Singh Badal (@officeofssbadal) November 27, 2016
We will uncover the conspiracy behind terrorist - gangster Nabha jail break at all costs. /1 — Sukhbir Singh Badal (@officeofssbadal) November 27, 2016
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















