এক্সপ্লোর

অর্থবহ আলোচনা সম্ভব শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই, তৈরির দায়িত্ব পাকিস্তানের, বলল ভারত

নয়াদিল্লি: ভারত সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় কঠিন, নির্ধারক পদক্ষেপ চালিয়ে যাবে এবং পাকিস্তানের সঙ্গে যে কোনও অর্থবহ আলোচনা সম্ভব শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই। সংসদে এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। দুটি দেশের মধ্যে আলোচনার অনকূল পরিবেশ গড়ে তোলার দায় পাকিস্তানেরই বলেও অভিমত জানান তিনি। লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, ভারত সরকার তাদের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশীসুলভ সম্পর্কই চায়, দ্বিপাক্ষিক স্তরে শান্তিপূর্ণ পথে যাবতীয় বকেয়া সমস্যা মিটিয়ে নিতেও দায়বদ্ধ ভারত। তবে যে কোনও অর্থবহ আলোচনা হতে পারে একমাত্র হিংসা, সন্ত্রাস ও শত্রুতামুক্ত আবহাওয়াতেই। সেই পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানের। ভারত সীমান্তের ওপার থেকে পরিচালিত সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিতে থাকবে। আহির বলেন, কোনওভাবেই তারা নিজেদের ভূখণ্ডকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না, শান্তি ও সুস্থিতি বহাল রাখতে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর ২০১৩ সালে স্বাক্ষরিত সংঘর্ষবিরতি চুক্তিকে সম্মান জানাবে বলে যে অঙ্গীকার করেছিল, তা পাকিস্তানকে মেনে চলার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদীদের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশে মদত দিতে কভার ফায়ার সহ পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদে লাগাতার মদত দিয়ে যাচ্ছে, ডিজিএমও ও সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠকের মতো প্রচলিত যোগাযোগের চ্যানেলের মাধ্যমে ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের দিক থেকে বিনা প্ররোচনায় গুলিচালনায় নিরীহ নাগরিকদের মৃত্যুর গভীর নিন্দা করেছে ভারত। পাকিস্তানকে বলে দেওয়া হয়েছে, পাক বাহিনীর সাধারণ জনবসতিকে নিশানা করা যাবতীয় প্রতিষ্ঠিত মানবাধিকার সংক্রান্ত রীতি-নীতির পরিপন্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget