এক্সপ্লোর

পাকিস্তানের পক্ষে নতুন নোট জাল করা কার্যত অসম্ভব, দাবি গোয়েন্দাদের

নয়াদিল্লি: কেন্দ্রের চালু করা নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটগুলিকে জাল করা সম্ভব নয়। এমনটাই দাবি গোয়েন্দাদের।

খবরে প্রকাশ, এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, বাজারে আসার আগে গত ৬ মাস ধরে নতুন নোটের সুরক্ষা বৈশিষ্ঠ্যগুলি ভাল করে খতিয়ে দেখেছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

ওই আধিকারিকের মতে, গোয়েন্দা সংস্থাগুলি আশ্বস্ত করেছে, নতুন নোটকে জাল করা কার্যত অসম্ভব। এর আগে, গোয়েন্দারা কেন্দ্র ও আরবিআই-কে জানিয়েছিলেন, পাকিস্তানের পেশোয়ারে একটি টাঁকশাল রয়েছে, যেখানে কেবলমাত্র ভারতীয় নোট জাল করার কাজ হয় বলে অভিযোগ।

গোয়েন্দাদের মতে, মূলত সেখানে ৫০০ ও ১০০০ টাকার নোটই জাল করা হয়। আরও উঠে এসেছে, ওই টাঁকশাল নিয়ন্ত্রণ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দারা জানতে পেরেছেন, দাউদ ইব্রাহিম ও লস্কর-ই-তৈবা এবং এদেশের অপরাধ জগতের মাধ্যমে ভারতে ওই জালনোটের কারবার বিস্তার করছে আইএসআই।

কেন্দ্রকে দেওয়া রিপোর্টে গোয়েন্দারা জানিয়েছিলেন, কয়েক বছর আগে, ওই টাঁকশালে এমন প্রযুক্তি আমদানি করা হয়, যার মাধ্যমে ভারতীয় নোটের অবিকল ও নিখুঁত নকল করার কৌশল জেনে যায় পাকিস্তান। তার মাধ্যমে পাকিস্তান থেকে ফি-বছর প্রায় ৭০ কোটি মূল্যের জালনোট এদেশে পাচার করা হচ্ছিল।

গোয়েন্দারা আরও জানান, ওই জালনোটকে এদেশে নাশকতামূলক কার্যকলাপ এবং ছায়া-অর্থনীতি চালানোর কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে, এবার তা বন্ধ হবে বলেই অনুমান গোয়েন্দাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দিয়েছেন, সরকারের এই পদক্ষেপের ফলে পাকিস্তানের জালনোটের কারখানা বন্ধ হবে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget