এক্সপ্লোর

কুলভূষণ: ভারতের দাবি করা মামলার চার্জশিট ও রায়ের কপি নিয়ে মুখে কুলুপ পাকিস্তানের

নয়াদিল্লি: কুলভূষণ যাদবের বিরুদ্ধে হওয়া মামলার চার্জশিট ও সাজার রায়ের প্রত্যয়িত কপি চেয়ে পাঠিয়ে পাকিস্তানের কাছে যে আবেদন করেছিল ভারত, এখনও তার কোনও জবাব দেয়নি ইসলামাবাদ। এমনটাই জানাল কেন্দ্র।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেন, আমরা পাক বিদেশমন্ত্রকের থেকে কুলভূষণের চার্জশিট ও সাজার রায়ের প্রত্যয়িত কপি চেয়ে পাঠিয়েছি। কিন্তু, ওপ্রান্ত থেকে কোনও জবাব আসেনি।

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার গৌতম বাম্বাওয়ালে পাক বিদেশসচিব তেহমিনা জাঞ্জুয়ার সঙ্গে দত শুক্রবার দেখা করেন। চার্জশিট ও রায়ের কপির পাশাপাশি যাদবকে যাতে কনস্যুসলার সহায়তাও দেওয়া হয়, সেই বিষয়টিও উত্থাপন করেন তিনি।

যদিও জাঞ্জুয়া নাকি সেই অনুরোধ রাখেননি। তিনি পাল্টা বলেছেন, বিষয়টি যেহেতু চরবৃত্তি সংক্রান্ত, তাই সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না ভারতীয় কনস্যুলেটের কর্তাব্যক্তিদের।

তবে বাম্বাওয়ালে পাল্টা জানিয়ে দেন, আন্তর্জাতিক আইনে তাঁর সঙ্গে দেখা করতে দিতে বাধ্য পাকিস্তান। ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা কুলভূষণের শাস্তির বিরুদ্ধে আবেদন করবে।

আর তার জন্যই এই নথিগুলি চেয়ে পাঠিয়েছে নয়াদিল্লি। এদিকে, পাকিস্তানের বার অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, কোনও পাক আইনজীবী যদি কুলভূষণের স্বপক্ষে সওয়াল করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

প্রসঙ্গত, ভারতীয় নাগরিক তথা প্রাক্তন নৌসেনা কর্মী ৪৬ বছরের কুলভূষণকে র-এর চর তকমা দিয়ে পাকিস্তানে নাশকতা, অন্তর্ঘাতের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের সামরিক আদালত। গত বছরের মার্চে গ্রেফতার করা হয় কুলভূষণকে।

পাক সেনার বিবৃতিতে বলা হয়েছে, তাঁকে পাকিস্তানে রাষ্ট্রবিরোধী যুদ্ধ চালাতে, অস্থিরতা ছড়ানোর লক্ষ্যে চরবৃত্তি, নাশকতার চক্রান্ত তৈরি, তা কার্যকর করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিল র।

যদিও ভারত অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ মৃত্যুদণ্ডের সাজার নিন্দা করে হুঁশিয়ারি দেন, পাকিস্তান যেন মনে রাখে, শাস্তি কার্যকর হলে তার রেশ পড়তে পারে দ্বিপাক্ষিক সম্পর্কেও।

কিন্তু কুলভূষণকে সাজানো অভিযোগে ফাঁসিয়ে চরম সাজা দেওয়া হয়েছে, বিচারের নামে প্রহসন করা হয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget