এক্সপ্লোর

অগ্রাধিকার জিএসটি বিল, শুরু হল সংসদের বাদল অধিবেশন

নয়াদিল্লি: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল বা জিএসটি বিল পাশ করাতে এবারও ঝাঁপাবে কেন্দ্র। দুটি বিল লোকসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে আর জিএসটি সহ ৭টি বিল পড়ে আছে রাজ্যসভায়। লোকসভায় সরকারপক্ষের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল পাশ হতে সমস্যা হবে না। কিন্তু রাজ্যসভায় বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ঐক্যমত্যের ভিত্তিতে বিল পাশের চেষ্টা করছে কেন্দ্র। তবে তাদের অগ্রাধিকার অবশ্যই জিএসটি বিল। সংসদ সুষ্ঠুভাবে চালানোর জন্য রবিবার সর্বদল বৈঠক ডাকে বিজেপি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন, এটা সরকারের কৃতিত্ব নেওয়ার কোনও ব্যাপার নয়, দেশের স্বার্থেই জিএসটি বিল পাশ হওয়া জরুরি। রাজনৈতিক স্বার্থচিন্তার উর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করেন তিনি। কংগ্রেস অবশ্য জানিয়ে রেখেছে, তারা প্রতিটি বিলের ভাল মন্দ দুদিক খতিয়ে দেখেই তাকে সমর্থনের ব্যাপারে ভাববে। জিএসটি নিয়ে কোনও কথা দেয়নি তারা, বরং বলেছে, জিএসটি বিলের যে যে বিষয়গুলি নিয়ে তাদের আপত্তি রয়েছে, সেগুলির ব্যাপারে সরকার লিখিতভাবে কিছু জানালে তবেই বিষয়টি ধর্তব্যের মধ্যে আনা হবে। তবে সাম্প্রতিককালে বেশ কয়েকটি রাজ্যে রাজ্যসভা ভোটে কংগ্রেসের ক্ষমতা ভালরকম খর্ব হওয়ায় এবার তাদের পক্ষে জিএসটি রুখে দেওয়া কঠিন। বরং অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে কেন্দ্রের সরকার ফেলে দেওয়া, কাশ্মীর অশান্তি ও উত্তরপ্রদেশের কৈরানায় সাম্প্রদায়িক সমস্যা নিয়ে অন্যান্য বিরোধীদের সঙ্গে এককাট্টা হয়ে তারা সরকারপক্ষকে ঝামেলায় ফেলতে পারে। এর আগে প্রায় সবকটি অধিবেশন মূলত কংগ্রেসের ঝামেলার জেরে ভেস্তে গেছে। কিন্তু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, দরকারি কয়েকটি বিল পাশ করিয়ে নিতে পেরেছে সরকারপক্ষ।  

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget