এক্সপ্লোর

রাজনীতি করবেন না! সেনাপ্রধান নিয়োগ নিয়ে কংগ্রেসের অভিযোগ ওড়াল বিজেপি

নয়াদিল্লি: সেনাপ্রধান পদে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নিয়োগে কংগ্রেসের আপত্তির নিন্দা বিজেপির। চলতি নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি মাথায় রেখেই সিদ্ধান্ত হয়েছে বলে কংগ্রেসের আপত্তি উড়িয়ে জানিয়ে দিল কেন্দ্রের শাসক দল।

মোদী সরকারকে এ ব্যাপারে তীব্র আক্রমণ করে কংগ্রেস, বামেদের দাবি, দুজন সিনিয়র অফিসারকে টপকে সেনার সর্বোচ্চ পদে রাওয়াতকে বসানো হয়েছে। কেন এটা হল, জবাবদিহি করতে হবে সরকারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাখ্যা দিন, কী এমন অনিবার্য পরিস্থিতি হল যে, দুজন শীর্ষ সেনাকর্তার বদলে  রাওয়াতকে সেনাবাহিনীর শীর্ষে বসাতে হচ্ছে। নাকি, এর পিছনে খেয়ালখুশি, মর্জিই রয়েছে, প্রশ্ন তুলেছে কংগ্রেস।

বিজেপি মুখপাত্র শ্রীকান্ত শর্মা জবাবে কটাক্ষ করেছেন, একের পর এক নির্বাচনে হারতে হারতে জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে ‘হতাশা’ থেকেই সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। তাঁর দাবি, নতুন সেনাপ্রধান বাছাই করা হয়েছে পাঁচ সবচেয়ে সিনিয়র অফিসারের তালিকা থেকে, যাঁরা সকলেই যোগ্য, দক্ষ। কিন্তু চলতি নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির বিচারে তাঁদের মধ্যে রাওয়াতকেই সবচেয়ে কার্যকর বলে বেছে নিয়েছে সরকার। রাওয়াতকে নিয়োগের অর্থ অন্যদের অস্বীকার করা নয়। আমরা এটা নিয়ে রাজনীতি না করতে আবেদন করছি সব দলকে।

নতুন প্রধান বিচারপতি নিয়োগ  সম্পর্কে কংগ্রেসের সমালোচনার প্রসঙ্গ উঠলে বিজেপি মুখপাত্রটি বলেন, বিরোধীরা আগে থেকেই যেন কোনও চরম সিদ্ধান্তে পৌঁছে না যান। তাঁরা অপেক্ষা করুন। সময় হোক। সেইসঙ্গে তাঁর খোঁচা, গণতান্ত্রিক রীতিনীতিকে যদি কোনও দল নিজের ইচ্ছামতো দুমড়েমুচড়ে দিয়ে থাকে, তবে সেই দলটি হল কংগ্রেস। বিজেপি সবসময়ই গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget