এক্সপ্লোর

যাদব পরিবারের অশান্তি মিটল, শিবপালকে দফতর ফেরাচ্ছেন অখিলেশ

লখনউ: সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের মধ্যস্থতায় আপাতত দল ও সরকারের অভ্যন্তরীণ বিবাদ মিটতে চলেছে। যুযুধান দু পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে রফাসূত্র বার করেছেন মুলায়ম। সেই রফা অনুযায়ী, শিবপাল যাদবের হাতে থাকা দফতরগুলি ফিরিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। একইসঙ্গে গায়ত্রী প্রজাপতিকে মন্ত্রিসভায় আনা হচ্ছে। ফলে উত্তরপ্রদেশে শাসক দলের সঙ্কট কাটতে চলেছে। শুক্রবার সকালে গত পাঁচ দিনের নীরবতা ভঙ্গ করে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন মুলায়ম। তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতে দল ভাগ হবে না।’ শিবপালের সঙ্গে অখিলেশের কোনও লড়াই নেই বলেও দাবি করেন সপা সুপ্রিমো। তিনি দু জনের সঙ্গেই আলাদা করে বৈঠক করেন। এরপরেই অশান্তি মিটে যায়। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগে শাসক শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্বে চাপে পড়ে গিয়েছিলেন মুলায়ম, অখিলেশরা। গত কয়েকদিন ধরে পরস্পর-বিরোধী মন্তব্য এবং পদক্ষেপ বিরোধ বাড়িয়ে দিয়েছিল। পরিস্থিতি ক্রমশঃ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নড়েচড়ে বসেন মুলায়ম। তাঁর দৌত্যেই সমস্যা মিটল। অখিলেশ এদিন বাধ্য পুত্রের মতো মুলায়মের নির্দেশ মেনে চলার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছেলে হিসেবেও আমার দায়িত্ব আছে। দলীয় সভাপতির সব নির্দেশ আমি মেনে চলব এবং বাবাকে খুশি করার জন্য সবকিছু করব।’ দলীয় বিবাদ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পদের জন্য লড়াই চলছে। যদি কোনও ভাল মানুষ মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আমি এই পদ ছেড়ে দিতে রাজি। নির্বাচনের আগে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। রামগোপাল যাদব, অখিলেশ ও শিবপালের মধ্যে কোনও লড়াই নেই। নেতাজির সঙ্গে আমার কথা হয়েছে। সমাজবাদী পার্টি একটি পরিবার। এখানে কোনও বিরোধ নেই।’ তবে রফাসূত্র বেরোলেও, লড়াই যে পুরোপুরি বন্ধ হয়নি তা অখিলেশ এবং শিবপালের মন্তব্যে বোঝা গিয়েছে। অখিলেশ এদিনও দলের রাজ্যসভার সাংসদ অমর সিংহকে বহিরাগত বলে উল্লেখ করে এই অশান্তির জন্য তাঁকেই দায়ী করেছেন। অখিলেশ চাইছেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তাঁর মতামতকে গুরুত্ব দিক দল। শিবপাল আবার অমরের পাশে দাঁড়িয়ে অখিলেশকে অহং পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন। শিবপাল চাইছেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একমাত্র মুলায়মের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget