এক্সপ্লোর

বাক স্বাধীনতা ‘নিরঙ্কুশ নয়’, ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি অবমাননা সংক্রান্ত ধারা বহাল রেখে জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ভারতীয় দণ্ডবিধির (আইপিসি)-র অন্তর্ভুক্ত ফৌজদারি অবমাননা সংক্রান্ত দুটি ধারা ৪৯৯ ও ৫০০-কে বহালই রাখল সুপ্রিম কোর্ট। ধারা দুটিকে চ্যালেঞ্জ করে পেশ করা একগুচ্ছ পিটিশন খারিজ করে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, দুটিই বৈধ এবং কোনওভাবেই সংবিধানকে লঙ্ঘন করে না। এ প্রসঙ্গে বাক স্বাধীনতা, অধিকার নিরঙ্কুশ নয় বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালতের বেঞ্চ।   ৪৯৯ অনুচ্ছেদে ফৌজদারি অবমাননার সংজ্ঞার আলোচনা রয়েছে। ৫০০-তে আলোচনা করা হয়েছে তার সাজার দিকটি। এদিনের সুপ্রিম কোর্টের বক্তব্যের গভীর গুরুত্ব রয়েছে  রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিকদের ক্ষেত্রে। তারা কত দূর কী বলতে পারেন, লিখতে পারেন, সে ব্যাপারে বিরাট তাত্পর্য রয়েছে এদিনের রায়ের।   দুটি ধারার বিরুদ্ধে আবেদন পেশ করেছিলেন বিজেপির সুব্রহ্মণ্যম স্বামী ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তামিলনাড়ু ও মহারাষ্ট্রে রাজনৈতিক ভাষণ দিয়ে দুজনেই ৪৯৯ ও ৫০০ ধারায় ফৌজদারি অবমাননার অভিযোগে জড়িয়েছেন। তাঁদের বক্তব্য, ধারা দুটি দিয়ে মত প্রকাশ ও বাক স্বাধীনতার অধিকার, বিশেষত রাজনৈতিক বক্তব্য প্রকাশের ওপর লাগাম পরানো হচ্ছে, তাকে খর্ব করা হচ্ছে। উনবিংশ শতকে তৈরি ঔপনিবেশিক আইনটি দেশ স্বাধীন হওয়ার পরও বহাল রয়েছে। ধারা দুটির সাংবিধানিক বৈধতা সম্পর্কে কোনও বিতর্ক ছাড়াই সেগুলি টিকে রয়েছে। এর যৌক্তিকতা নেই। তাঁদের পাশাপাশি ধারা দুটির বিরুদ্ধে পিটিশন দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। তাঁর বিরুদ্ধে ফৌজদারি অবমাননার অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা নিতিন গডকরী ও আরও অনেকে। কেজরীবালও ফৌজদারি অবমাননা আইনটি বাতিলের দাবি করেছেন। তবে ফৌজদারি অবমাননা আইনকে ‘অন্যায়, ভুল’ বলে দেখা হোক, আবেদনকারীদের এই দাবির বিরোধিতা করে কেন্দ্রের তরফে ৪৯৯ ও ৫০০ ধারা বহাল রাখার সওয়াল করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অভিমত, সোস্যাল মিডিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধ কদর্য, কুরুচিকর বক্তব্য ছড়িয়ে তাঁর মানহানি করার প্রবণতা ক্রমবর্ধমান। একে রুখতে ধারা দুটি প্রতিরোধী হিসাবে কাজ করবে।   তাছাড়া কেন্দ্রের তরফে ধারা দুটি বহাল রাখার সমর্থনে যুক্তি হিসাবে এও বলা হয় যে, অন্য দেশগুলিতে মানহানির মামলার খুবই দ্রুত নিষ্পত্তি হয়ে গেলেও ভারতে তার মীমাংসা হতে দীর্ঘদিন, এমনকী কয়েক দশক লেগে যায়।   কেন্দ্রের তরফে আরও জানানো হয়, সংবিধানের ১৯ অনুচ্ছেদে সুরক্ষিত বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ জারি হয়েছে ১৯ (২) অনুচ্ছেদে। কিন্তু সেই অনুচ্ছেদে যথেষ্ট রক্ষাকবচও রাখা হয়েছে।   বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি প্রফুল্ল চন্দ্র পন্থের বেঞ্চ এক মাসের বেশি শুনানি চালিয়ে গত বছরের ১৩ অগাস্ট রায়দান স্থগিত রেখেছিল।  

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget