এক্সপ্লোর

মনমোহন সিংহের মতো 'বিদ্বান প্রধানমন্ত্রী'র অভাব বোধ করছে মানুষ! উপনির্বাচনে লোকে জানিয়ে দিল, মোদীজীকে আগে সরাতে হবে, ট্যুইট কেজরীবালের

নয়াদিল্লি: মনমোহন সিংহের মতো 'বিদ্বান প্রধানমন্ত্রী'র অভাব বোধ করছেন দেশবাসী। বললেন অরবিন্দ কেজরীবাল। দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি প্রচ্ছন্ন কটাক্ষ রয়েছে? তেমনটাই ধারণা কারও কারও। ২০১৩ সালে দিল্লি বিধানসভা ও পরের বছরের লোকসভা নির্বাচনের প্রচারে কেজরীবালের আমআদমি পার্টি (আপ) তাদের দুর্নীতি বিরোধী প্রচারে টার্গেট করেছিল ইউপিএ জমানার প্রধানমন্ত্রী মনমোহনকে। কিন্তু টাকার দামের পতন সংক্রান্ত ওয়াল স্ট্রিট জার্নালের এক নিবন্ধ পোস্ট করে কেজরীবাল আজ ট্যুইট করেন, ডঃ মনমোহন সিংহের মতো একজন শিক্ষিত প্রধানমন্ত্রীর না থাকাটা মানুষকে পীড়া দেয়। একজন প্রধানমন্ত্রীর অবশ্যই শিক্ষিত হওয়া কাম্য। দেশবাসীর এখন মনে হচ্ছে, প্রধানমন্ত্রীকে অবশ্যই শিক্ষিত হতে হবে। কেজরীবালের দল প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা, তাঁর ডিগ্রির বৈধতা নিয়ে আগেও সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলেছে। ট্যুইটারে কেজরীবাল এও বলেন, বিজেপি দিল্লির মানুষের জল নিয়েও নোংরা রাজনীতি করছে। ২২ বছর ধরে দিল্লি জল পাচ্ছিল। আচমকা, হরিয়ানার বর্তমান বিজেপি সরকার জল সরবরাহ অনেক কমিয়ে দিয়েছে। কেন? দয়া করে নোংরা রাজনীতি করে আমজনতাকে দুর্ভোগে ফেলবেন না। পাশাপাশি আজ প্রকাশিত উপনির্বাচনের ফলে বিজেপির খারাপ ফল মোদী সরকারের বিরুদ্ধে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ বলেও অভিমত জানান তিনি। কেজরীবালের ট্যুইট, এই ফল দেখাল, মোদী সরকারের বিরুদ্ধে মানুষ প্রবল অসন্তুষ্ট। এপর্যন্ত লোকে বলছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প কী। আজ মানুষ জানিয়ে দিল, মোদীজী বিকল্প নন। আগে ওনাকে সরাতে হবে। এদিন বিজেপি উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়ায় লোকসভা উপনির্বাচনে হেরেছে, যদিও মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রটি দখলে রাখায় কিছুটা মুখরক্ষা হয়েছে তাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget