এক্সপ্লোর

কোয়েম্বাত্তুরে বিজেপি অফিসে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় তিনজনের আত্মসমর্পণ

কোয়েম্বাত্তুর: তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে আজ ভোরবেলা বিজেপি-র একটি দফতরে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতা-হত হননি। ভোর চারটে নাগাদ বাইকে চড়ে এসে কয়েকজন দুষ্কৃতী বিজেপি দফতর লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা ছোড়ে। একটি বোমা গিয়ে লাগে বিজেপি দফতরের পাশেই অন্ধ্র প্রদেশ পর্যটন দফতরের বোর্ডে। অন্য একটি বোমা রাস্তায় পড়ে। এই ঘটনায় তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা এবং দ্রাবিড় নেতা পেরিয়ার সম্পর্কে বিজেপি জাতীয় সম্পাদক এইচ রাজার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি দফতরে হামলা বলে মনে করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তিনটি বিশেষ দল গঠন করা হয়। তবে তার আগেই তিনজন আত্মসমর্পণ করে। তাদের নাম বালন, জীবনান্থম ও গৌতম। তারা থানথাই পেরিয়ার দ্রাবিড় কাজাগম সংগঠনের সদস্য। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকের পর কয়ার বোর্ডের চেয়ারম্যান ও বিজেপি জাতীয় সম্পাদক সি পি রাধাকৃষ্ণণ বলেছেন, আদর্শের মাধ্যমেই অপর একটি আদর্শের বিরুদ্ধে লড়াই করতে হয়। তবে যখন হিন্দু দেব-দেবীদের মূর্তি লক্ষ্য করে জুতো ছোড়া হয় বা জুতোর মালা পরানো হয়, তখন কেউ প্রতিবাদ করেন না। কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণ ঠিকই বলেছেন। আজকের ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে, তামিলনাড়ু সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। বিজেপি দফতরে হামলার পিছনে কোন নেটওয়ার্ক আছে, সেটা পুলিশকে খুঁজে বার করতে হবে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget