এক্সপ্লোর

বিমান ভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার দাবিতে জনস্বার্থ পিটিশন, কেন্দ্র ও ডিরেক্টরেট জেনারেলের অবস্থান জানতে চাইল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: দেশের বিমান কোম্পানিগুলি 'একতরফা যেমন খুশি ভাড়া ঠিক করলেও কর্তৃপক্ষের ভূমিকা 'নীরব দর্শকের'। এমনই অভিযোগ করে বিমান ভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ পিটিশন দায়ের করেছেন বেজন কে মিশ্র নামে জনৈক ক্রেতা সুরক্ষা অধিকার কর্মী। তাঁর বক্তব্য, আসনের ঘাটতি তৈরি হলে বিমান কোম্পানিগুলি প্রায়ই বেস প্রাইজের দশ গুণের বেশি ভাড়া হাঁকিয়ে বসে। তাই বিমানভাড়া বেঁধে দেওয়ার দরকার আছে। অস্থায়ী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরি শঙ্করকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের এক বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক ও অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত ডিরেক্টরেট জেনারেলের বক্তব্য জানতে চেয়েছে। অভিযোগের সমর্থনে ওই ক্রেতা সুরক্ষা অধিকার কর্মী ইন্ডিগো এয়ারলাইন্সের সাম্প্রতিক ঘটনাটির উল্লেখ করেন যেখানে ইঞ্জিনের সমস্যার পরিপ্রেক্ষিতে তাদের কয়েকটি এ৩২০এন বিমান বসিয়ে দিতে হয় এবং একাধিক ফ্লাইট বাতিল করে বিমান সংস্থাটি। ফলে ইন্ডিগোর যাত্রীদের শেষ মূর্হূতে বাধ্য হয়ে আকাশছোঁয়া দামে অন্য বিমান কোম্পানির টিকিট কাটতে হয়। অগ্রিম বুকিংয়ের সময় বিমান সংস্থাগুলিকে যেন ন্যয্য ভাড়াবৃদ্ধির অতিরিক্ত একটি পয়সাও চাওয়ার অনুমতি না দেওয়া হয়, দাবি করেছেন তিনি। পিটিশনারের বক্তব্য, অসামরিক বিমান উড়ান ব্যবসায় চড়া মুনাফা তোলা, অন্যায় ভাবে বেশি পয়সা কামানোয় উত্সাহ না দিতে, আরও বেশি স্বচ্ছতা ও দায়বদ্ধতা সুনিশ্চিত করার জন্যই বিমানভাড়া বেধে দেওয়া বা তা নিয়ন্ত্রণে গাইডলাইন থাকা দরকার। এ ব্যাপারে আগামী ৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget