এক্সপ্লোর

সম্প্রতি পাইলট প্রকল্প হয়েছে, আসলটা করা বাকি, বৈজ্ঞানিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাকিস্তানে বায়ুসেনা অভিযানের উল্লেখ মোদির

নয়াদিল্লি: ‘শান্তির স্বার্থে’ পাকিস্তান শুক্রবার তাদের হাতে বন্দি ভারতীয় পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেবে বলে খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান সেদেশের পার্লামেন্টে ঘোষণা করার পর তাত্পর্য্যপূর্ণ মন্তব্য করলেন নরেন্দ্র মোদি। পাকিস্তানে সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর ভারতীয় বায়ুসেনার অভিযানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি একটি পাইলট প্রজেক্ট কার্যকর হয়েছে। সেই প্রক্রিয়া প্র্যাকটিস মাত্র, আসলটা এখনও বাকি। এখানে বৈজ্ঞানিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আপনারা জীবনটা গবেষণাগারে কাটিয়ে দেন। আপনারা রীতিমাফিক প্রথমে একটা পাইলট প্রজেক্ট করেন। তারপর বাড়তি প্রয়াস, উদ্যমে কাজ করেন। ঠিক সেভাবেই সম্প্রতি একটি পাইলট প্রজেক্ট চালানো হয়েছে। এখন আসলটা করা বাকি। আগেরটা ছিল অনুশীলন। আসলটা হল আজকের পুরস্কারপ্রাপকদের উঠে দাঁড়িয়ে অভিবাদন জানানো। আমরা উঠে দাঁড়িয়ে সম্মান জানাব। গোটা হল হাততালিতে ফেটে পড়ে মোদির বক্তব্যে। পরে তাঁর এই মন্তব্য ট্যুইট করে বিজেপি। এদিন বিজ্ঞানীদের সমাজ, অর্থনীতির চাহিদা, প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তাঁদের গবেষণাকে রূপ দিতে আবেদন করেন মোদি। এদিন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে তাঁদের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেন তিনি। ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চের কথা বলেন। এ ব্যাপারে স্কিম তৈরি করতে নির্দেশ দেন তাঁর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টাকে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget