এক্সপ্লোর

কেরলে বিজয়নের নেতৃত্বে ১৯ সদস্যের বাম সরকারের শপথ, অভিনন্দন মোদীর

তিরুঅনন্তপুরম: শপথ নিলেন পিনারাই বিজয়ন। প্রবীণ সিপিএম নেতা কেরলের ১৯ সদস্যের নয়া বাম ও গণতান্ত্রিক মোর্চা সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মালয়ালিতে।  বুধবার এখানে সেন্ট্রাল স্টেডিয়ামে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল বিচারপতি (অবসরপ্রাপ্ত) পি সদাশিবম। ৯২ বছরের ভি এস অচ্যুতানন্দনকে পিছনে ফেলে সরকারের নেতা বাছাই হয়েছেন এই সিপিএম পলিটব্যুরো সদস্য। তিনি রাজ্যের ১২-তম মুখ্যমন্ত্রী হলেন। তাঁকে এদিনই নিজের ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন অচ্যুতানন্দন। গতকালই নিজের অগ্রাধিকার কী হবে, তা জানিয়েছিলেন বিজয়ন। বলেছিলেন, বাম সরকারের মন্ত্রীরা যেন ক্ষমতায় এসেই নিজেদের বাড়িঘরকে অট্টালিকায় পরিণত না করেন। যেখানে প্রয়োজন, সেখানে ঘরবাড়ি সংস্কার, রং করা যেতেই পারে। কিন্তু তার বাইরে যেন বাড়িঘরকে ঝাঁ চকচকে চেহারা না দেন।  অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখতে হবে। জনগণের কথা মাথায় রেখে চলবেন তাঁরা, বিজয়নের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে অচ্যুতানন্দন বলেছেন, শুভ সূচনা। সরকারের অগ্রাধিকারের ব্যাপারে বিজয়নের বক্তব্যকে স্বাগত জানাই। মানুষের সমর্থন নিয়ে বিজয়ন ও তাঁর সতীর্থরা এক সমৃদ্ধ কেরল গড়ে তুলতে পারবেন, এই আশা  রাখছি।   এদিন শপথ নিয়েই বিজয়ন ঘোষণা করেন, সম্প্রতি রাজ্যে আলোড়ন ফেলে দেওয়া দলিত আইনের ছাত্রীর ধর্ষণ ও খুনে নতুন তদন্ত দল তৈরি হবে। তার মাথায় থাকবেন এডিজিপি সন্ধ্যা।   বিজয়নকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে বিধানসভা ভোটের আগে প্রচারে গিয়ে কেরলকে সোমালিয়ার সঙ্গে তুলনা করে বামেদের তীব্র নিন্দা শুনতে হয়েছিল  মোদীকে। কিন্তু বিজয়ন কেরলের ভার নেওয়ার পর সেই পর্ব পিছনে ফেলে ট্যুইটে মোদী লিখেছেন, পিনারাই বিজয়ন ও তাঁর টিমকে অভিনন্দন। কেন্দ্র কেরলের অগ্রগতির স্বার্থে নতুন শপথ নেওয়া বাম গণতান্ত্রিক সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করতে চায়। এদিন গরিব পরিবার থেকে উঠে আসা প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া বিজয়নের মন্ত্রিসভায় যে ১৯ জন এসেছেন, তাঁদের মধ্যে আছেন সিপিএমের ১২ জন, সিপিআইয়ের চারজন, এনসিপি, জনতা দল (এস) ও কংগ্রেস (এস)-এর একজন করে। ১৩টি নতুন মুখ। দুজন মহিলা। বিজয়ন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে কেরলজুড়ে তীব্র উদ্দীপনা ছড়ায় বাম কর্মী, সমর্থকদের মধ্যে। লাল সেলাম স্লোগান দিয়ে, লাল পতাকা উড়িয়ে খুশিতে মেতে ওঠেন তাঁরা।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget