এক্সপ্লোর

প্রণব মুখোপাধ্যায়ের বইয়ের বিরুদ্ধে আবেদন: শুনানি থেকে সরে গেলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি

নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতির টার্বুলেন্ট ইয়ার্স-১৯৮০-১৯৯৬ বইয়ে ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙা সম্পর্কে এমন কিছু কথা রয়েছে যাতে হিন্দুরা আঘাত পেতে পারেন, তাই সেগুলি বাদ দেওয়া হোক, এমনই আবেদনে পিটিশন দিয়েছেন একদল আইনজীবী ও সমাজকর্মী। আজ তার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি প্রতিভা এম সিংহ। দিল্লি হাইকোর্টের এই বিচারপতি কোনও কারণ উল্লেখ করেননি এ ব্যাপারে, শুধু এক নির্দেশে বলেছেন, অস্থায়ী প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে আবেদনটি অন্য বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হচ্ছে। আবেদনকারীদের কৌঁসুলি বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিকদের বলেন, এদিন দুপুরে বিচারক তাঁকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে কোনও কারণ উল্লেখ না করেই বিষয়টি থেকে নিজের সরে যাওয়ার কথা জানান। ৯ এপ্রিল বিষয়টির আরেক বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে। ওই বিচারপতি এদিন প্রথমার্ধে আবেদনের শুনানি করেন, প্রাক্তন রাষ্ট্রপতিকে মৌখিক নোটিশও দেন, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সরে দাঁড়ান। প্রণববাবুর বইয়ের কিছু অংশ বাদ দেওয়ার আর্জিটি গত ২০১৬-র ৩০ নভেম্বর খারিজ করে নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন জানালে গত সেপ্টেম্বরে মামলা সংক্রান্ত কোর্টের নথিপত্র পেশ করতে বলে হাইকোর্ট। আবেদনকারীদের আইনজীবীরা নিম্ন আদালতে বলেছিলেন, রাষ্ট্রপতি তাঁর মেয়াদের মধ্যে ব্যক্তিগত ক্ষমতায় কিছু করে থাকলে তাঁর বিরুদ্ধে দায়রা মামলা পেশ করা যায়। রাষ্ট্রপতির আইনজীবী অবশ্য পাল্টা নিম্ন আদালতে তার বিরোধিতা করেন।

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget