এক্সপ্লোর

শুধু জিএসটি, নোট বাতিল দিয়ে বিচার করবেন না, উন্নয়নই আমার সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতে জাত-পাতের রাজনীতিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, উন্নয়নই তাঁর সরকারের লক্ষ্য। তাঁর সরকারের আর্থিক নীতির নিন্দা করার বদলে বিরোধীদের গঠনমূলক সমালোচনা করা উচিত। শুধু জিএসটি ও নোট বাতিল দিয়ে তাঁর আর্থিক নীতির বিচার করা উচিত নয়। লোকসভা, বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে করার পক্ষেও সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাজেট থাকুক বা না থাকুক, নির্বাচন হোক বা না হোক, প্রথম বাজেট হোক বা শেষ বাজেট, মোদীর একটাই মন্ত্র, বিজেপি-র একটাই মন্ত্র, সেটা হল বিকাশ, বিকাশ, বিকাশ। সবকা সাথ, সবকা বিকাশ। সেটার জন্য যা করা দরকার আমরা করে চলেছি এবং সেটাই করে যাব।’ জিডিপি-র হার কমে যাওয়া নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কারও সমালোচনাকে খারাপভাবে দেখা উচিত নয়। এটা গণতন্ত্রের শক্তি। সবকিছুই পর্যালোচনা করা উচিত। ভাল কাজের প্রশংসা এবং খামতির সমালোচনা করা উচিত। কিন্তু কখনও কখনও সমালোচনার বদলে অভিযোগই বেশি দেখা যায়। তবে দেশের মানুষ জিডিপি, কৃষির উন্নতি, শিল্পের উন্নতি এবং শেয়ার বাজার নিয়ে আলোচনা করছেন। এটা ভাল লক্ষণ।’ নিজের সরকারের কাজের প্রশংসা করে মোদী বলেছেন, ‘যদি আমার সরকারের শুধু দু’টি কাজের (জিএসটি ও নোট বাতিল) বিচার করা হয়, তাহলে অন্যায় হবে। মানুষকে ব্যাঙ্কের আওতায় নিয়ে আসা, চার লক্ষেরও বেশি স্কুলে শৌচাগার তৈরি, তিন কোটিরও বেশি পরিবারে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া, গ্রামগুলিতে বিদ্যুতের সংযোগ দেওয়া, গরিবদের সস্তায় বিমার ব্যবস্থা করা, বিদ্যুতের খরচ বাঁচাতে এলইডি বাল্ব দেওয়া, পরিবেশ রক্ষায় উদ্যোগ সহ বহু কাজ করেছে আমার সরকার। ৭০ লক্ষ মানুষ প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে নাম লিখিয়েছেন। মুদ্রা যোজনায় ১০ কোটি মানুষ ঋণ নিয়েছেন। বহু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’ সব নির্বাচন একসঙ্গে করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যাতায়াত ব্যবস্থা, মালপত্র সরবরাহের দৃষ্টিকোণ থেকে বলা যায়, আমাদের দেশে সবসময়ই নির্বাচনের পরিবেশ থাকে। একটা নির্বাচন শেষ হলেই অন্য একটি নির্বাচন শুরু হয়ে যায়। তাই একসঙ্গে সব নির্বাচন হওয়া উচিত। পাঁচ বছর অন্তর লোকসভা, বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন হলে এবং সেটা একমাসের মধ্যে শেষ হয়ে গেলে সময়, খরচ, সম্পদ ও লোকবল বাঁচবে।’ মোদী আরও বলেছেন, ‘নির্বাচন হওয়া উচিত হোলি উৎসবের মতো। সংশ্লিষ্ট দিনে পরস্পরের দিকে রং, কাদা ছোড়ার পর পরবর্তী দিন পর্যন্ত সেটা আর যেন মনে না থাকে। সমান্তরালভাবে সব নির্বাচন করার বিষয়টি কোনও একটি দল বা ব্যক্তির স্বার্থের বিষয় নয়। দেশের স্বার্থে সবার একসঙ্গে কাজ করা উচিত। এ বিষয়ে আলোচনা হোক।’ ২০১৯ সালের নির্বাচনে জয়ের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী কি না, এই প্রশ্নের জবাবে মোদী বলেছেন, ‘আমি নির্বাচন নিয়ে ভেবে সময় নষ্ট করি না। আমি ১২৫ কোটি মানুষের কথা ভাবি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget