এক্সপ্লোর
‘আমার বন্ধু’, বিহারে অপশাসনের অবসান ঘটিয়েছেন, নীতীশকুমারকে জন্মদিনের শুভেচ্ছা মোদির

পটনা: নীতীশকুমারের জন্মদিনে তাঁকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে শুভেচ্ছা, অভিনন্দন নরেন্দ্র মোদির। শুক্রবার ৬৮-তে পা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রের ক্ষমতাসীন এনডিএ-র শরিক জেডি (ইউ) এর নেতা নীতীশ।
Greetings to my friend and Bihar’s hardworking Chief Minister, @NitishKumar Ji. Nitish Ji’s persistence ensured Bihar emerged out of the shadows of years of misrule. His pro-people governance has touched the lives of many. I pray for Nitish Ji’s long and healthy life.
— Narendra Modi (@narendramodi) March 1, 2019
প্রধানমন্ত্রী ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নীতীশের প্রশংসা করেছেন। লিখেছেন, আমার বন্ধু, বিহারের কঠোর পরিশ্রমী মুখ্যমন্ত্রী নীতীশকুমারজিকে অভিনন্দন। নীতীশজির জেদ, দৃঢ়তার জন্যই বিহারের পক্ষে বহু বছরের অপশাসনের অন্ধকার থেকে বেরিয়ে আসা সুনিশ্চিত হয়েছে। ওনার জনমুখী শাসন অগণিত মানুষের জীবনকে প্রভাবিত করেছে। নীতীশজির সুদীর্ঘ, স্বাস্থ্যোজ্জ্বল জীবন কামনা করছি। প্রসঙ্গত, মোদিকে ২০১৪-য় এনডিএ-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার বিরোধিতা করেই জোট ছেড়েছিলেন নীতীশ। পরে অবশ্য বিহারে লালুপ্রসাদ যাদব ও কংগ্রেসের জোট থেকে বেরিয়ে এনডিএ-তে ফেরেন। আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি























