এক্সপ্লোর

বিশেষ ক্ষেত্রে ২৪ তারিখ পর্যন্ত জমা দেওয়া যাবে পুরনো নোট, ১৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত জাতীয় সড়কে টোল ট্যাক্স নয়

নয়াদিল্লি: বিশেষ কিছু ক্ষেত্রে পুরনো পাঁচশ ও হাজার টাকার নোট ব্যবহারে ছাড় দেবে কেন্দ্র। ২৪ তারিখ পর্যন্ত ওই নোট ব্যবহার করা যাবে। রবিবার শেষ রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রক্রিয়া ও সাধারণ মানুষের ওপর তার প্রভাব খতিয়ে দেখতে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও বিদ্যুৎ ও কয়লা মন্ত্রী পীযূষ গোয়েল। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস সব অর্থ মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা। পরে অর্থসচিব জানান, ব্যাঙ্কগুলিতে টাকার জোগান বাড়াতে যে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তাঁরা। বৈঠকে স্থির হয়েছে, . ব্যাঙ্কের প্রতিনিধিদের (ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট) কাছে রাখা টাকার পরিমাণ বাড়িয়ে অন্তত ৫০,০০০ করার জন্য ব্যাঙ্কগুলিকে পরামর্শ দেওয়া হবে . দিনে একাধিকবার টাকা তুলতে পারবেন ব্যাঙ্কের প্রতিনিধিরা . এটিএম থেকে ৫০০ ও ২,০০০ টাকার নতুন নোট ছাড়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত করার পরিকল্পনা করতে গঠিত হবে টাস্ক ফোর্স . এর মধ্যে বিভিন্ন এলাকায় বসানো হবে প্রচুর সংখ্যক মাইক্রো এটিএম, যাতে ডেবিট ও ক্রেডিট কার্ডে টাকা তোলা যায় . বিশেষ কিছু ক্ষেত্রে যাতে পুরনো ৫০০ ও ১,০০০ টাকার নোট গ্রহণ করা যায়, সে জন্য ছাড় দিচ্ছে সরকার . ১৪ নভেম্বর মাঝরাত থেকে ২৪ নভেম্বর মাঝরাত পর্যন্ত ওই সব ক্ষেত্রে পুরনো নেটে লেনদেন চলবে . প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের জন্য ব্যাঙ্কে আলাদা লাইন হবে . পুরনো নোটের বদলে নতুন নোট নিতে যাঁরা ব্যাঙ্কে আসছেন, তাঁদের জন্যও হবে পৃথক লাইন। এদিকে, জাতীয় সড়কগুলিতে আগামী ১৮ নভেম্বর মধ্যরাত্রি পর্যন্ত কোনও টোল ট্যাক্স নেওয়া হবে না। ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে যে অসুবিধা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সময়সীমা আরও চারদিন বাড়ানো হল। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, জাতীয় সড়কে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে এই সময়সীমা ১৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হল। প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর গত ৯ নভেম্বর সরকার জানিয়েছিল ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত জাতীয় সড়কগুলিতে কোনও টোল ট্যাক্স দিতে হবে না। পরে তা ১৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। এর পর ফের এই সময়সীমা বাড়ল। টিকিট কেনা ও ট্রেনযাত্রায় খাওয়াদাওয়ার ক্ষেত্রে বাতিল ১০০০ ও ৫০০ টাকার নোট গ্রহনের মেয়াদ ২৪ নভেম্বর পর্যন্ত বাড়াল রেল। রেলমন্ত্রক সূত্রে এ কথা জানানো হয়েছে।  উল্লেখ্য,  নোট বাতিলের সিদ্ধান্তের পর সরকার প্রথমে গত ১১ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল, পেট্রোল পাম্প ,  দুধের বুধ, সরকারি পরিবহণ, রেলের টিকিট  ও বিমানের টিকিট কেনার ক্ষেত্রে  ৫০০ ও ১০০০ টাকার নোট নেওয়া হবে বলে জানিয়েছিল। পরে ওই মেয়াদ ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget