এক্সপ্লোর

ব্যঙ্গ করছেন! ভারতই বিশ্বে বিচ্ছিন্ন হবে, মোদীকে চিঠি হার্ভার্ডের ছাত্রের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে চিঠি হার্ভার্ড পড়ুয়ার। প্রধানমন্ত্রী গত সপ্তাহে উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভায় সর্বশেষ জিডিপি সংক্রান্ত তথ্যকে অস্ত্র করে নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কটাক্ষ করেন। অমর্ত্য, মনমোহন-দুজনেই মোদীর নোট বাতিলের ফলে দেশের আর্থিক বৃদ্ধির হার মার খেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিলেন। মোদী বলেছিলেন, কেউ হার্ভার্ডের, কেউ আবার অক্সফোর্ডের--বড় বড় সব অর্থনীতিবিদ। কেউ বলেছিলেন, নোট বাতিলের ধাক্কায় জিডিপি ২ শতাংশ কমবে, কেউ বলেছিলেন ৪ শতাংশ মার খাবে। কিন্তু হার্ভার্ডের লোকেরা কী ভাবেন, আর কঠোর পরিশ্রমী মানুষজন কী মনে করেন, তা তো দেখাই যাচ্ছে! চন্ডীগড়ের প্রতীক কানওয়াল নামে ওই পড়ুয়ার লেখা চিঠিটি অনলাইনে ভাইরাল হয়েছে। হার্ভার্ডে পাবলিক পলিসির ওপর মাস্টার্স পড়ুয়া প্রতীক লিখেছেন, ভারতের মতো বৈচিত্র্যে ভরা দেশে উন্নতি করতে গেলে এমন লোকজনের সাহায্য চাই, যাঁরা ভিন্ন দৃষ্টিভঙ্গি পেশ করতে পারেন। অর্থনীতিবিদ ও ভরসাযোগ্য, নামী শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যঙ্গ-বিদ্রূপ করা হলে গোটা বিশ্ব থেকে আমরা কেবল বিচ্ছিন্নই হয়ে পড়ব। নিজেকে 'কঠোর পরিশ্রমী জাতীয়তাবাদী' বলে দাবি করে প্রতীক বলেছেন, আমরা প্রমাণ-নির্ভর দৃষ্টিভঙ্গিতে প্রশিক্ষণ পেয়েছি। এই পদ্ধতি এমনভাবে পলিসি তৈরি ও রূপায়ণে সাহায্য করে যাতে বিমুদ্রাকরণের মতো বিপর্যয় এড়ানো যায়। প্রধানমন্ত্রীর মন্তব্য বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরতে চাওয়া তাঁর মতো ভারতীয়দের নিরুত্সাহী করবে বলে অভিমত জানিয়েছেন প্রতীক। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও লিখেছেন, আপনি উত্তরপ্রদেশে যখন ওই মন্তব্য করছেন, তখন হার্ভার্ডে আমাদের সামনে ভাষণ দিয়ে পেট্রলিয়াম ও প্রাকৃতিক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের আপনার সরকারের সঙ্গে সহযোগিতার ডাক দিয়েছিলেন। হার্ভার্ডের প্রাক্তনীরাও মোদী মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন বলে দাবি করেন প্রতীক।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget