এক্সপ্লোর

প্রবীণ নাগরিক, কৃষক, গ্রামীণ আবাসনে একগুচ্ছ ছাড়ের ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: প্রত্যাশা পূরণ হল না। বয়স্ক, কৃষক, গর্ভবতীদের জন্য সুখবর দিলেও, ব্যাঙ্ক বা এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা প্রসঙ্গে একটিও শব্দ খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অদূর ভবিষ্যতে নোট-সঙ্কট মেটার কোনও আশা দেখা গেল না তাঁর ভাষণে। বছরের শেষদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, প্রবীণ নাগরিকরা ১০ বছরের জন্য সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত স্থায়ী আমানতে ৮ শতাংশ সুদ পাবেন। দেশের ৬৫০টি  জেলা হাসপাতালে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার, টীকাকরণ ও প্রসবের জন্য ৬,০০০ টাকা করে দেওয়া হবে। কৃষকরা রবিশস্যের জন্য গ্রামীণ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিলে ৬০ দিন পর্যন্ত সুদ দিতে হবে না। গ্রামীণ অঞ্চলে বাড়ি তৈরির ক্ষেত্রে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণে ৩ শতাংশ সুদ মকুব করা হবে। ক্রেডিট গ্যারান্টি এক কোটি টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে ছোট ব্যবসায়ীরা ঋণ পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মোদী। তিনি বলেছেন, বাড়ি তৈরির জন্য ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণে ৪ শতাংশ ছাড় দেওয়া হবে। ঋণের পরিমাণ ১২ লক্ষ টাকা পর্যন্ত হলে ৩ শতাংশ ছাড় দেওয়া হবে। নোট বাতিলের ফলে মানুষের কষ্টের কথা অবশ্য মেনে নিয়েছেন মোদী। তিনি বলেছেন, মানুষের কষ্ট লাঘব করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব ব্যাঙ্ককে। পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যাঙ্ককর্মী এবং সরকারি আধিকারিক দুর্নীতি করছেন বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, মাত্র ২৪ লক্ষ মানুষ জানিয়েছেন, তাঁদের বার্ষিক আয় ১০ লক্ষের বেশি। এটা কি কোনওভাবে বিশ্বাসযোগ্য? অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget