বন্যা-কবলিত গুজরাতে সাহায্যে এগিয়ে আসতে বিজেপি সাংসদদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: বন্যা-কবলিত গুজরাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজ্যের বিজেপি সাংসদদের এগিয়ে আসতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকালই, আকাশপথে গুজরাতের বন্যা-কবলিত অঞ্চল পরিদর্শন করেন মোদী। এদিন গুজরাতের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করেন মোদী। সেখানে গুজরাতের বন্যাত্রাণে সক্রিয় ভূমিকা পালন করতে সাংসদদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। বৈঠকের সচেতক ছিলেন সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার।
এদিনের বৈঠকে মোদী বলেন, গুজরাতের মানুষ এখন গম্ভীর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁদের কাছে যাতে সঠিক সময়ে ত্রাণ পৌঁছনো সম্ভব হয়, তা নিশ্চিত করতে সেরাজ্যের বিজেপি সাংসদদের উদ্যোগী হতে বলেন।
Before You Go
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
সেরা শিরোনাম






















