এক্সপ্লোর

যখন রাত ১০ টায় জেলাশাসককে ফোন করলেন মোদী...

নয়াদিল্লি: ঘড়িতে তখন রাত ১০ টা। দিনভর ব্যস্ততার পর ঘুমোতে বিছানায় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন জেলাশাসক। হঠাত্ই দিল্লি থেকে একটা ফোন এল। ফোন রিসিভ করতেই জেলাশাসক শুনলেন, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চান..। ফোনটা এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে। নিজের দফতরে বৈঠক চলাকালেই ওই ফোন করেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার উত্তর ত্রিপুরার জেলা শাসক সন্দীপ মহাত্মেকে ফোন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়িও। গত ২৬ জুলাই রাতে ওই ফোনে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী বললেন, রাতে এই সময়ে আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন..শুধু জানতে চাই যে, অসম ও ত্রিপুরার মধ্যে সংযোগকারী  এনএইচ ৪৪-এর ১০ কিলোমিটারের মেরামতির কাজ এখনও বাকি রয়েছে কেন? জেলা শাসক বললেন, স্যার, কাজ চলছে। কিন্তু লোকবল আর পরিকাঠামোর অভাব রয়েছে..কিন্তু খুব তাড়াতাড়ি কাজ সেরে ফেলব। মোদী বলেন- আপনি হাইওয়ের কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা করুন। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে যা সাহায্যে চাওয়া হবে তাই-ই দেওয়া হবে। tripura-road-before-300x171 উল্লেখ্য, জাতীয় সড়ক ৪৪ ত্রিপুরার লাইফলাইন। কিন্তু প্রবল বর্ষণে এই রাস্তা বেহাল হয়ে পড়ে। জ্বালানি থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এই পথ দিয়েই ত্রিপুরাতে আসে। বৃষ্টির জন্য এই সড়কের ১৫ কিমি রাস্তা কার্যত যান চলাচলের অযোগ্য হয়ে ওঠে। এরফলে অসম থেকে পেট্রোল ও ডিজেলবাহী গাড়ি ত্রিপুরাতে আসতে পারছিল না। প্রায় একমাস একের পর এক ট্রাক হাইওয়েতেই আটকে পড়ে। এর ফলে ত্রিপুরাতে পেট্রোলের দাম লিটারে ৩০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। জাতীয় সড়কের এই বেহাল দশা নিয়ে প্রধানমন্ত্রী পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক চলাকালেই জেলা শাসককে ফোন করা হয়। জেলাশাসকের কাছে প্রধানমন্ত্রীর ফোনের পরদিন থেকেই হাইওয়ের ওই বেহাল অংশের চেহারা বদলাতে শুরু করে। প্রায় ১০ টি জেসিবি মেশিন হাইওয়েতে পৌঁছে যায়। যুদ্ধকালীন তত্পরতায় হাইওয়ে সারাইয়ের কাজ শুরু হয়। ৬ দিনের মধ্যে বকেয়া কাজ শেষ হয়ে যায়। tripura-road-after-2-300x225 এরপর পর নীতীন গড়কড়ি জেলাশাসককে ফোন করে ধন্যবাদ জানান।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget