এক্সপ্লোর

গৌরী লঙ্কেশ হত্যায় উল্লাস-ট্যুইট করেছেন যাঁরা তাঁদের একজনকে ফলো করায় সোশ্যাল মিডিয়ায় নিশানায় মোদী

নয়াদিল্লি: বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশকে গত মঙ্গলবার বেঙ্গালুরুতে তাঁর বাড়ির বাইরে গুলি করে খুন করেছে আততায়ীরা। হত্যার পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত চলছে। সারা দেশ এই নির্ভীক সাংবাদিকের হত্যার নিন্দায় মুখর। দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভও। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিখিল দধিচ নামে এক ব্যক্তি প্রয়াত সাংবাদিক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি গৌরীর মৃত্যুর নিন্দায় যাঁরা সরব হয়েছেন তাঁদেরকেও গালিগালাজ করেছেন। গৌরীকে খুনের ঘটনার পর  ট্যুইটারে নিন্দায় মুখর হন নেটিজেনরা। তাঁদের গালিগালাজ করে তীব্র আক্রমণের মুখে পড়ে নিখিল দধিচ নামে ওই ব্যক্তি। ওই ট্যুইটার অ্যাকাউন্টটি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলো করেন বলে জানার পর তাঁদের ক্ষোভ চরমে ওঠে। নেট জগতের বাইরেও এ ব্যাপারে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ni শুধু প্রধানমন্ত্রীই নন, বিজেপির শীর্ষস্তরের প্রায় এক ডজন নেতা ওই ব্যক্তির অ্যাকাউন্টটি ফলো করেন। তাঁদের মধ্যে রয়েছেন গিরিরাজ সিংহ, শ্রীপদ নায়েক, ভূপেন্দ্র যাদব, সতীশ উপাধ্যায়, পীযূষ গোয়েল, নরেন্দ্র সিংহ তোমর, অশ্বিনী উপাধ্যায়, মনোজ তিওয়ারর মতো নেতারা। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে আপত্তিকর ট্যুইটটি ডিলিট করেন নিখিল দধিচ। এরপর আবার কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ ও স্বরাজ অভিযানের যোগেন্দ্র যাদবকে নিশানা করে তিনি সাফাই দেন, তাঁর ট্যুইটের সঙ্গে গৌরী লঙ্কেশের হত্যার ঘটনার কোনও সম্পর্কই নেই। প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করেন বলেই তাঁকে আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এই দাবি করলেও নিখিল দধিচের ট্যুইটার টাইমলাইন কিন্তু অন্য কথা বলছে। বিতর্কিত ট্যুইট ডিলিট করার আগে ও পরে তাঁর টাইমলাইনে এই ইস্যুতেই একাধিক ট্যুইট রয়েছে। গৌরী লঙ্কেশ হত্যায় উল্লাস-ট্যুইট করেছেন যাঁরা তাঁদের একজনকে ফলো করায় সোশ্যাল মিডিয়ায় নিশানায় মোদী এমন এক ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করায় সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদীরও তীব্র সমালোচনা শুরু হয়েছে। শুধু প্রধানমন্ত্রীর সমালোচনাই নয়, আজ সকাল থেকে #BlockNarendraModi টপ ট্রেন্ডিং টপিকসের মধ্য উঠে আসে। কেউ কেউ প্রধানমন্ত্রী মোদীর অ্যাকাউন্ট ব্লক করছেন এবং তার স্ক্রিনশট শেয়ার করছেন। গৌরী লঙ্কেশ হত্যায় উল্লাস-ট্যুইট করেছেন যাঁরা তাঁদের একজনকে ফলো করায় সোশ্যাল মিডিয়ায় নিশানায় মোদী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget