এক্সপ্লোর

সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকারের তালিকায় তিন নম্বরে ভারত

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকারের তালিকায় তিন নম্বরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। এক নম্বরে সুইৎজারল্যান্ড ও দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়া। একটি সমীক্ষায় এমনই জানিয়েছে অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। সেই রিপোর্টের কথা উল্লেখ করে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ) বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য সরকারের প্রধান। প্রায় তিন-চতুর্থাংশ ভারতীয়ই জানিয়েছেন, সরকারের উপর তাঁদের আস্থা আছে।’ ডব্লুইএফ আরও বলেছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার দুর্নীতি রোখার জন্য ব্যবস্থা নেওয়ায় এবং কর ব্যবস্থার সংস্কার করায় দেশবাসীর আস্থা বেড়ে গিয়েছে। প্রায় ৭৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তাঁরা মোদী সরকারের কাজে খুশি। ওইসিডি-র এই সমীক্ষার বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা। তিনি লিখেছেন, ‘গত কয়েক বছরে দেশের মানুষ সরকার ও রাজনীতিবিদদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও নীতি সেই আস্থা ফিরিয়ে দিয়েছে। এটা গণতন্ত্রের ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারত দেখতে পাচ্ছেন প্রত্যেক ভারতীয়।’ ওইসিডি জানিয়েছে, সরকারের উপর মানুষের আস্থা বিষয়ক সমীক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক উত্থান, বড় দুর্নীতির ঘটনার মতো শিরোনামে আসা খবরগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগে এ বছরের জুলাইয়েও একটি সমীক্ষায় জানা গিয়েছিল, মোদী সরকারকে বিশ্বের তৃতীয় বিশ্বাসযোগ্য সরকার। সেবার ৭৩ শতাংশ ভারতীয় সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছিলেন। এবার সেই আস্থা বেড়েছে।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget