এক্সপ্লোর

আপকে মুছে দিতে চান, আমাকেও খুন করাতে পারেন মোদী! তোপ কেজরীবালের

নয়াদিল্লি: গত দেড় বছরে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতারির প্রসঙ্গ তুলে খোদ নরেন্দ্র মোদীকে বেনজির ঢঙে আক্রমণ করলেন অরবিন্দ কেজরীবাল। এর আগে সম্ভবত এতটা চড়া সুরে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেননি দিল্লির মুখ্যমন্ত্রী। আমআদমি পার্টি (আপ)-র ওপর ‘অত্যাচারের চক্র’ চলছে, তার পিছনে ‘মাথা’ মোদীই, এহেন মন্তব্য করে কেজরীবালের দাবি, প্রধানমন্ত্রী তাঁর দলকে ‘মুছে দিতে’ চান! দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রায় ১০ মিনিটের এক ভিডিও ভাষণে তিনি বলেছেন, দলের সব স্বেচ্ছাসেবক, বিধায়ক ও মন্ত্রীদের এটাই বলছি, খুবই কঠিন সময় চলছে। ভাবুন, পরিবারের সঙ্গে আলোচনা করুন। আগামী দিনে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। মোদী যা খুশি করতে পারেন। আমাদের খুন করাতে পারেন। আমাকেও খুন করাতে পারেন। সুতরাং বাড়িতে কথা বলুন। চরম আত্মত্যাগের জন্য তৈরি থাকুন। সব বিধায়ককেই জেলে যেতে হতে পারে। রাজি থাকলে আমাদের সঙ্গে আসুন, মনে ভয় থাকলে চলে যান। তিনি এও বলেন, মোদী যাবতীয় কাণ্ডজ্ঞান হারিয়ে বসে আছেন। আপকে শেষ করে দিতে মরিয়া হয়ে উঠেছেন।   অতীতে মোদীকে ‘ভীতু’, ‘সাইকোপ্যাথ’, কিছু বলতেই বাকি রাখেননি কেজরীবাল। আর আজ তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি যুক্তি-ভাবনার বদলে শুধু ক্রোধের বশে সব সিদ্ধান্ত নিতে শুরু করেন, তবে বিপদে পড়বে দেশ। নিজের দলের ১০ বিধায়কের গ্রেফতারি, এক বিধায়কের বিরুদ্ধে আয়কর দফতরের হানা, মিথ্যা অভিযোগ তুলে ২১ এমএলএ-র বিধায়ক পদ খারিজের চেষ্টার প্রসঙ্গ তুলে কেজরীবাল বলেন, আমার কাছে সবচেয়ে ভয়ের ব্যাপার হল, দেশের প্রধানমন্ত্রী যদি ক্রোধের বশে সিদ্ধান্ত নিতে শুরু করেন, তবে ক্ষতি দেশের। আমাদের বিধায়কদের গ্রেফতারি গুরুত্বপূর্ণ নয়, তার চেয়েও জরুরি প্রশ্ন হল, দেশ তাঁর হাতে নিরাপদ কি? কেজরীবাল বলেন, অত্যাচারের চক্র চলছে। আমি ভাবি, কেন এমন হচ্ছে। লোকে প্রশ্ন করে, কেন আমি মোদীজীকে দুষছি। তাহলে আমি জানতে চাই, সিবিআই, আয়কর হানার পিছনে মাথাটি কে? একটা মাথা তো থাকতে হবে। অমিত শাহ, মোদীজী, পিএমও। সবাই তো আছে।মাথাটা কে? কাছের লোকজন বলেন, মোদীজী আমাদের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছেন। যুক্তি দিয়ে ভাবছেন না তিনি। কেননা রোজ রোজ গ্রেফতারির মধ্যে কোনও যুক্তি থাকে না। বিশেষ করে যখন গ্রেফতারির কয়েক দিনের মধ্যেই জামিন হয়ে যাচ্ছে, প্রমাণ হচ্ছে না কিছুই।  

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget