এক্সপ্লোর

গুজরাতে বিজেপিকে হারাতে পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর অভিযোগ তোলার পর সংসদের বাইরে মনমোহনের সামনে মোদী, করমর্দন

নয়াদিল্লি: গুজরাত ভোটের ফলে প্রভাব খাটানোর চেষ্টা করছে পাকিস্তান এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এ ব্যাপারে হাত মিলিয়েছেন তিনি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর এহেন চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল, বিতর্কের মধ্যেই বুধবার মুখোমুখি হলেন বর্তমান ও প্রাক্তন। ২০০১ সালের সংসদ চত্বরে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে আচমকা সামনাসামনি পড়ে যান তাঁরা। হাত মেলান পরস্পরের সঙ্গে। গত রবিবার গুজরাতে নির্বাচনী জনসভায় মোদী দাবি করেন, কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাসভবনে ডিনারের আসরে গো.পন বৈঠকে পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রী, সে দেশের কূটনীতিকদের সঙ্গে মনমোহন সিংহ গুজরাতে বিজেপির পরাজয় সুনিশ্চিত করার ব্যাপারে আলোচনা করেন। মোদীর অভিযোগ, মনমোহনের সঙ্গে 'তিন ঘন্টার গোপন আলোচনায়' ছিলেন পাকিস্তানের হাইকমিশনার, সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। স্বয়ং প্রধানমন্ত্রী বিজেপিকে গুজরাতে হারাতে পাকিস্তানের কিছু শক্তির সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে হাত মেলানোর অভিযোগ তোলায় হইচই শুরু হয়ে যায়। সর্বদা মৃদুভাষী বলে পরিচিত মনমোহন তীব্র প্রতিক্রিয়া দিয়ে এই অভিযোগ উড়িয়ে জানিয়ে দেন, এটা 'মিথ্যাচার', 'অপপ্রচার'। ডিনারে গুজরাত নিয়ে কোনও কথাই হয়নি, আলোচনা সীমাবদ্ধ ছিল ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েই। বিবৃতি দিয়ে মনমোহন বলেন, গত পাঁচ দশকে আমার দেশসেবার ট্র্যাক রেকর্ড সকলের জানা। হৃত রাজনৈতিক জমি ফিরে পাওয়ার উদ্দেশ্যে মোদী সহ কারও সে ব্যাপারে প্রশ্ন তোলার অধিকার নেই। parliament সংসদ চত্বরে ২০০১-এর ভয়াবহ জঙ্গি হামলার বর্ষপূর্তির অনুষ্ঠানে দেখা যায় রাহুল গাঁধীকেও। গুজরাত ভোটের প্রচারে রাহুল, বিজেপি বিশেষত মোদী পরস্পরকে তীব্র আক্রমণ করেছেন। তবে এদিন রাহুল ও কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ, রবিশঙ্কর প্রসাদকে হাল্কা মেজাজে কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget