এক্সপ্লোর

লাদাখ সফরে গিয়ে সিন্ধু দর্শন পূজা করলেন প্রধানমন্ত্রী

প্রতি বছর জুন মাসের পূর্ণিমায় সিন্ধু দর্শন উৎসব পালিত হয়। সিন্ধুকে ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে এই উৎসব পালন করা হয়।

নয়াদিল্লি: লাদাখ সফরে গিয়ে সিন্ধু দর্শন পূজা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল আচমকা লাদাখ সফরে যান তিনি। একদিনের এই সফরে গিয়ে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সিন্ধু দর্শন উৎসবেও যোগ দেন তিনি। প্রতি বছর জুন মাসের পূর্ণিমায় সিন্ধু দর্শন উৎসব পালিত হয়। সিন্ধুকে ঐক্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে এই উৎসব পালন করা হয়। এবার সেই উৎসবেই যোগ দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। লাদাখ সফরে গিয়ে ওয়ার মেমোরিয়ালের হল অফ ফেমে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি সেনা হাসপাতালে গিয়ে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হওয়া ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেন। ভারতের সেনা জওয়ানদের সাহস ও বীরত্বকে বাহবা দেওয়ার পাশাপাশি নাম না করে চিনকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাম্রাজ্যবাদ বিস্তারের দিন শেষ হয়ে গিয়েছে। এটা উন্নয়নের যুগ। ইতিহাসে বারবার দেখা গিয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি হয় হেরে গিয়েছে, না হয় পথ বদলাতে বাধ্য হয়েছে। ভারতীয় সেনা জওয়ানরা বীর। দুর্বলরা কখনও শান্তি অর্জন করতে পারে না। একমাত্র শক্তিশালীরাই শান্তির কথা বলতে পারে।’ ১৫ জুন রাতে চিনের হামলায় মৃত্যু হয় ভারতের ২০ জন সেনা জওয়ানের। জখম হন ৭৬ জন। চিনের পক্ষ থেকে মোট কতজন হতাহত, সে কথা জানানো হয়নি। এই ঘটনার পর ভারত-চিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর লাদাখ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানিয়েছেন, সীমান্ত অঞ্চলে সড়ক ও সেতু নির্মাণ বন্ধ করবে না ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget