এক্সপ্লোর

ভারত কারও ভূখণ্ডের দিকে তাকায় না, নাম না করে চিনকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: ভারত অন্য কারও ভূখণ্ড বা সম্পদের দিকে নজর দেয় না। অন্য দেশকে উন্নয়ন সহায়তা প্রদান করার ক্ষেত্রেও ‘দেওয়া-নেওয়া’ নীতি অবলম্বন করে না ভারত। নাম না করে চিনকে কটাক্ষ করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয় বংশোদ্ভূত  সাংসদদের প্রথম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, ভারত চিরকালই বিশ্বে গঠণমূলক ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী বলেন, লাভ ও ক্ষতির ভিত্তিতে নয়, আমাদের বিদেশনীতি মাপা হয় মনুষ্য মূল্যবোধের আয়না দিয়ে।

প্রধানমন্ত্রীর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, নাম না করে চিনের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছেন মোদী। প্রসঙ্গত, সাম্প্রতিককালে দক্ষিণ এশিয়ার একাধিক দেশকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করছে বেজিং।

বিদেশনীতি বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল সহ ভারতের একাধিক প্রতিবেশী রাষ্ট্র চিনের দিকে ঝুঁকতে পারে। এই সব দেশগুলিকে দীর্ঘদিন ধরেই উন্নয়ন সহায়তা দিয়ে আসছে ভারত। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে ভারতের পাল্লা হাল্কা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন প্রধানমন্ত্রী আরও জানান, মহাত্মা গাঁধীর অহিংসা দর্শন যে কোনও চরমপন্থা ও মৌলবাদের মোকাবিলা করতে সক্ষম। তিনি বলেন, কারও সম্পদকে শোষণ করা বা কারও ভূখণ্ডে নজর দেওয়া আমাদের অভিপ্রায় নয়। সম্পদ উন্নয়ন ও ধারণক্ষমতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা দেখা দিয়েছে। সাম্প্রতিক অতীতে একাধিকবার, ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে চিনা সেনা। সিকিমের ডোকালাম হোক বা জম্মু ও কাশ্মীরের লাদাখ অথবা অরুণাচল প্রদেশ—বারবার চিনের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। তথ্যাভিজ্ঞমহলের মতে, এদিন পরোক্ষভাবে চিনকে বার্তা দিলেন প্রধামনন্ত্রী।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget