এক্সপ্লোর

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ বেয়ার গ্রিলসের সঙ্গী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

ডিসকভারি চ্যানেলের বিখ্যাত অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি বিশেষ একটি এপিসোডে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে তৈরী এই বিশেষ এপিসোডে মোদিকে দেখা যাবে সার্ভাইভালিস্ট ও অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে বিভিন্ন বিপজ্জনক স্থানে।১২ অগাস্ট বিশেষ এই এপিসোডের সম্প্রচার করবে ডিসকভারি চ্যানেল। ১৮০টি দেশে দেখা যাবে এই এপিসোড।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে এবার কখনও ঘন জঙ্গলে আবার কখনও ডিঙি নৌকায় সওয়ার নরেন্দ্র মোদি, সঙ্গী বেয়ার গ্রিলস। ডিসকভারি চ্যানেলের বিখ্যাত অনুষ্ঠান ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি বিশেষ একটি এপিসোডে দেখা যাবে তাঁকে। পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে তৈরী এই বিশেষ এপিসোডে মোদিকে দেখা যাবে সার্ভাইভালিস্ট ও অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে বিভিন্ন বিপজ্জনক স্থানে।১২ অগাস্ট বিশেষ এই এপিসোডের সম্প্রচার করবে ডিসকভারি চ্যানেল। ১৮০টি দেশে দেখা যাবে এই এপিসোড। রোমাঞ্চকর অভিজ্ঞতা, রুদ্ধশ্বাস অভিযানের সঙ্গে বিয়ার গ্রিলসের এই অনুষ্ঠান বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এর আগে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বরফের মধ্যে বিয়ার গ্রিলসের সঙ্গে খেলতে দেখা গিয়েছে রজার ফেডেরারকে। এবার সেই ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে মোদি জানান, অনেক বছর ধরে তিনি পাহাড়-জঙ্গল-প্রকৃতির মধ্যে কাটিয়েছেন। তাই তাঁর জীবনের উপর এসবের প্রভাব সীমাহীন। তিনি আরও বলেন, রাজনীতির বাইরে জীবনকে অন্যভাবে দেখার এই সুযোগ পেয়ে তিনি খুশি। অন্যদিকে বেয়ার গ্রিলস নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ৪৫ সেকেন্টের প্রোমো শেয়ার করে লিখেছেন- ‘এই বিশেষ এপিসোড করতে পেরে আমি সম্মানিত’। নরেন্দ্র মোদির সঙ্গে যে এপিসোডটি দেখানো হবে, তার শ্যুটিং হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্কে। পুলওয়ামা হামলার দিন মোদির শ্যুটিংয়ে ব্যস্ত থাকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সেই শ্যুটিং ছিল এই অনুষ্ঠানেরই। অবশেষে সামনে আসতে চলেছে ম্যান ভার্সেস ওয়াইল্ডের সেই এপিসোড। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানের প্রোমোটি শেয়ার করেছেন মোদিও। সঙ্গে লিখেছেন, ‘ভারত, যেখানে আপনি খুঁজে পাবেন সবুজে ঘেরা অরণ্য , সৌন্দর্যে ভরা পাহাড় এবং নদী। এই অনুষ্ঠান দেখে আপনার মনেও ভারতের বিভিন্ন অংশ দেখার ইচ্ছে জাগবে।’ প্রোমোর প্রথমেই বেয়ার গ্রিলসের সঙ্গে করমর্দন করে মোদি বলছেন, ‘ওয়েলকাম টু ইন্ডিয়া’

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget