এক্সপ্লোর

রেণুকা চৌধুরির অট্টহাসি নিয়ে রামায়ণ-মস্করা মোদীর

নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্করায় হাসির রোল উঠল রাজ্যসভায়। এদিন সংসদের উচ্চকক্ষে যখন বক্তব্য পেশ করছিলেন প্রধানমন্ত্রী, তখন রেণুকা চৌধুরিকে অট্টহাসি হাসতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তাঁকে সতর্ক করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। কংগ্রেস নেত্রীর উদ্দেশে বেঙ্কাইয়া প্রশ্ন করেন, আপনার কী হয়েছে? তিনি জানিয়ে দেন, এধরনের ব্যবহার ও আলটপকা মন্তব্য বরদাস্ত করা হবে না। কিন্তু এরপরও রেণুকাকে দেখা যায় জোরে জোরে হাসতে। বেঙ্কাইয়া যখন ফের একবার তাঁকে সতর্ক করতে উদ্যত হন, তখন নিজের বক্তব্য থামিয়ে মোদী চেয়ারম্যানকে অনুরোধ করেন, তিনি যেন রেণুকাকে কিছু যেন না বলা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমি অনুরোধ করছি, ওনাকে (রেণুকা) কিছু বলবেন না। ওনাকে হাসতে দিন। মোদী যোগ করেন, রামায়ণ সিরিয়ালের পর এধরনের হাসি শোনার সৌভাগ্য আজই হল।মোদীর এই মন্তব্য শুনে এবার হাসিতে ফেটে পড়েন বিজেপি সাংসদরা। উল্টোদিকে, চুপ করে যান রেণুকা। পরে সংসদের বাইরে তিনি প্রধানমন্ত্রীর কটাক্ষের তীব্র প্রতিক্রিয়া জানান। বলেন, ওনার (মোদী) থেকে কী-ই বা আশা করা যেতে পারে? এটা প্রতিষ্ঠিত যে বিজেপি মহিলাদের বিরুদ্ধে। তিনি যোগ করে বলেন, আসল কথা হল, আমি যখন হাসছিলাম, ওনার গায়ে লাগছিল। কারণ, ওটা সত্যের হাসি ছিল। রেণুকার এই প্রতিক্রিয়ার পাল্টা দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বলেন, আমি (ঘটনার সময়) সেখানে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি যেভাবে অবমাননাকর মন্তব্য করে চলেছিলেন, তা শুনেছি। যখন তাঁর মন্তব্যের জবাব মস্করার ছলে দেওয়া হল, তিনি তখন মহিলা-পুরুষ লিঙ্গকে হাতিয়ার করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget