এক্সপ্লোর

মোদীর নিষেধ উড়িয়ে মমতাকে 'সুর্পণখা' বললেন বিজেপি নেতা

লখনউ:  মাত্র একদিন আগেই নিজের দলের নেতাদের কোনওধরনের কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর হুঁশিয়ারিতে যে কোনও ফল হয়নি, উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার মন্তব্য থেকেই সেটা স্পষ্ট। বিজেপি নেতা সুরেন্দ্র সিংহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'সুর্পণখা' বলে আক্রমণ করেন। সেখানেই থামেনি বিজেপি নেতার কুরুচিকর মন্তব্যের ঝড়। এরপর তিনি দাবি করেন, শিগগিরই বাংলা জম্মু কাশ্মীরে বদলে যাবে। সেখান থেকে হিন্দুদেরই অন্যত্র চলে যেতে হবে।   সুরেন্দ্র সিংহের দাবি, বাংলায় হিন্দুরা নিরাপদ নয়। সেখানে প্রকাশ্য রাস্তায় মারা হচ্ছে হিন্দুদের, কিন্তু মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ না নিয়ে বসে রয়েছেন। তাই এই বিজেপি নেতার দাবি, এখনই যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে শীঘ্রই বাংলা জম্মু-কাশ্মীরে বদলে যাবে। সেখানে বাড়িগুলো হিন্দুর নামে হলেও, থাকবে মুসলিমরা। তবে এই প্রথম এধরনের কুরুচিকর এবং বিতর্কিত মন্তব্য করলেন না এই বিজেপি নেতা। এর আগে একবার তিনি বলেছিলেন, ২০২৪ সালে ভারত সম্পূর্ণ হিন্দু রাষ্ট্রে বদলে যাবে। এমনকি তিনি এও বলেন, কেউ যদি বন্দে মাতরম না বলেন, তারা প্রত্যেকেই পাকিস্তানি। এছাড়া উন্নাও ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত কুলদীপ সিং সেঙ্গারকে রক্ষা করার চেষ্টা পর্যন্ত করেছিলেন। এএনআইয়ের তরফে প্রকাশিত এক ভিডিও ক্লিপে দেখা যায় সুরেন্দ্র বলছেন, তিন সন্তানের মাকে কি কেউ ধর্ষণ করতে পারে? সেঙ্গারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন। তবে দিন কয়েক আগেই এধরনের মশলাদার, ভিত্তিহীন মন্তব্য করা থেকে নিজের দলের প্রতিনিধিদের বিরত থাকার নির্দেশ দেন মোদী। তিনি বলেন টিভির ক্যামেরা দেখলেই কথা বলতে শুরু করে দেওয়াটা বদভ্যাস। গত বছর নিজের দলের নেতাদের নীরব থাকার শিল্পটা করায়ত্ত করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget