এক্সপ্লোর

আর্থিক পরিস্থিতি নিয়ে সমালোচকদের তোপ, সংস্কার চালিয়ে যাওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: দেশের আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়া নিয়ে সমালোচনার পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোম্পানি সেক্রেটারিদের অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার বর্তমানের লাভের জন্য দেশের ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি নেব না। সমালোচকরা গত দু’টি ত্রৈমাসিকে জিডিপি-র হার কমে যাওয়ার কথা বলছে। কিন্তু তারা এটা বলছে না, ইউপিএ আমলে মুদ্রাস্ফীতির হার ছিল ১০ শতাংশ। সেটা বিজেপি সরকারের আমলে ২.৫ শতাংশে নেমে এসেছে। ইউপিএ সরকারের আমলে জিডিপি-র বৃদ্ধির হার আটবার ছিল ৫.৭ শতাংশ বা তার কম।’ সম্প্রতি প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা মোদী সরকারের আর্থিক নীতির তীব্র সমালোচনা করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ কংগ্রেস নেতারা বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের আর্থিক নীতির সমালোচনা করছেন। এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে জিডিপি-র হার ৫.৭ শতাংশ হওয়ায় সরকারের উপর চাপ বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর দাবি, সরকার আর্থিক পরিস্থিতি বদলে দেওয়ার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে তৈরি। তাঁরা জানেন, আর্থিক বৃদ্ধির হার কমে গিয়েছে। উন্নতির জন্য ব্যবস্থা নিচ্ছে সরকার। এর জন্য উপযুক্ত সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে না সরকার। ইউপিএ সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, একসময় ভারতের অর্থনীতি দুর্বল ছিল। কিন্তু বিজেপি সরকার গত তিন বছরে ভারতের অর্থনীতির উন্নতির হার সবচেয়ে দ্রুতগামী করে তুলেছে। সরকার দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। জিএসটি কাউন্সিলকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করার জন্য আইন বদল করতে তৈরি। নোট বাতিলের পর কালো টাকা উদ্ধারের জন্য ২.১ লক্ষ সন্দেহজনক ভুয়ো সংস্থাকে চিহ্নিত করা হয়েছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget