এক্সপ্লোর

তাঁর আমলেই রামমন্দির, মোদী অযোধ্যায় এসে গ্যারান্টি দিলেই উত্তরপ্রদেশ ভোটে বিজেপিকে সমর্থন, শর্ত সাধু-সন্তদের

অযোধ্যা: তাঁর আমলেই অযোধ্যায় রামমন্দির তৈরি হবে, প্রতিশ্রুতি দিতে হবে নরেন্দ্র মোদীকে, একমাত্র তবেই আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সাধুসমাজ বিজেপিকে সমর্থন করবে বলে জানালেন বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমির ওপর অস্থায়ী মন্দিরের প্রধান সন্ত আচার্য সত্যেন্দ্র দাশ।

মহন্ত, সাধুরা ভগবানের রামের ভক্ত, অযোধ্যায় বিরাট রামমন্দির তৈরি হয়েছে দেখাই তাঁদের একমাত্র বাসনা বলে জানিয়ে তিনি বলেছেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর আমরা আশা করেছিলাম, এবার বুঝি মন্দির তৈরি হবে।

তাঁর দাবি, মোদীকে অযোধ্যায় এসে গ্যারান্টি দিতে হবে যে, তাঁর জমানায় রামমন্দির হবেই। এভাবে সাধুসমাজ কেন্দ্রের সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের। সত্যেন্দ্র দাশ বলেছেন, প্রধানমন্ত্রীর মুখ থেকে মন্দির হওয়ার স্পষ্ট আশ্বাস পেলেই আমরা বিজেপির পক্ষে হিন্দু ভোট এককাট্টা করব। উত্তরপ্রদেশে মহন্ত, সাধুদের শক্তি প্রবল। আমরা সমর্থন করলে অবশ্যই বিজেপি জিতবে।

সত্যেন্দ্র শুধু মোদীর প্রতিশ্রুতিই চেয়েছেন, অযোধ্যার রসিক নিবাস মন্দিরের মহন্ত রঘুবর শরণ আবার বিজেপি নেতাদের একহাত নিয়েছেন। অযোধ্যার রামমন্দির আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা পেলেও তাঁরা কখনই সংসদে মন্দির ইস্যু তোলেননি বলে অভিযোগ তাঁর। তিনি বলেছেন, লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, বিনয় কাটিহার, উমা ভারতী-এঁদের রাজনৈতিক উত্থানের পিছনে ছিল অযোধ্যা ইস্যু। সবাই সাংসদ হয়েছেন। কিন্তু একবারও সংসদে রামমন্দিরের দাবি করেননি বা বলেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামমন্দির নির্মাণে সংসদে প্রস্তাব আনুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget